হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮০৩ জন পড়েছেন।
Lakshman Bhandary
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (সপ্তম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে ধানের খেতে সোনা রোদ ঝরে,
চাষী মাঠে ধান কাটে সারাদিন ধরে।
গাছে গাছে পাখি ডাকে রাঙাপথ ধারে,
ঝাঁকে ঝাঁকে ওড়ে বক অজয়ের পারে।


গাঁয়ের পথের বাঁকে ছোট দিঘি আছে,
দিঘি পাড়ে তালগাছে ঘুঘু পাখি নাচে।
খেজুর, সুপারি, তাল, পথের দুধারে,
খেজুরের রস ঝরে মৃত্তিকার ভাঁড়ে।


অঘ্রানে ধানের খেতে মাঠ ভরা ধান,
রাঙাপথে গাছে গাছে পাখি গাহে গন।
গোরু মোষ মাঠে চরে সবুজ ডাঙায়,
ধান মাঠে ঘুঘু পাখি খুঁটে ধান খায়।


অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা,
নদীচরে ভেঙে যায় বলাকার মেলা।
বলাকারা নীড়ে ফেরে সাঁঝের বেলায়,
অজয় আপন বেগে বয়ে চলে যায়।
রচনাকাল : ৫/১২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 10  Europe : 4  France : 5  Germany : 8  Hungary : 1  India : 164  Iran, Islamic R : 1  Ireland : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 6  Saudi Arabia : 11  Sweden : 18  Ukraine : 4  United Kingdom : 12  United States : 139  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 10  Europe : 4  France : 5  
Germany : 8  Hungary : 1  India : 164  Iran, Islamic R : 1  
Ireland : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 6  
Saudi Arabia : 11  Sweden : 18  Ukraine : 4  United Kingdom : 12  
United States : 139  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৪৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী