অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩১৫৮ জন পড়েছেন।
Lakshman Bhandary
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (ষষ্ঠ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে ধানের খেতে বনটিয়া আসে,
দূরে কোথা বাজে বাঁশি মিঠা সুর ভাসে।
গাছে গাছে পাখি ডাকে হরষিত মন,
গাঁয়ের পথের বাঁকে আছে তালবন।


রাঙাপথ চলে গেছে নদীঘাট ছাড়ি,
খেজুরের রস নামে গাছে বাঁধা হাঁড়ি।
নতুন আখের গুড়ে সুগন্ধ ছড়ায়,
গ্রাম সীমানার বাঁয়ে নদী দেখা যায়।


অঘ্রানে ধানের খেত মাঠে পাকে ধান,
দূরে কোথা বাজে বাঁশি রাখালিয়া গান।
অজয় নদীর চরে সোনা রোদ ঝরে,
সবুজ ডাঙার পরে গোরু মোষ চরে।


অঘ্রানে ধানের খেতে লক্ষ্মীপেঁচা আসে,
সাঁঝের আঁধার নামে কাঁটাঝোপ পাশে।
রাত কাটে ভোর হয় পাখি গায় গান,
চাষী সব চলে মাঠে কাটা হবে ধান।
রচনাকাল : ৫/১২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 10  China : 6  Europe : 4  France : 5  Germany : 10  India : 158  Iran, Islamic R : 1  Japan : 1  
Kazakhstan : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 7  Saudi Arabia : 17  Sweden : 18  Ukraine : 4  United Kingdom : 16  United States : 139  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 10  China : 6  
Europe : 4  France : 5  Germany : 10  India : 158  
Iran, Islamic R : 1  Japan : 1  Kazakhstan : 1  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 7  Saudi Arabia : 17  Sweden : 18  
Ukraine : 4  United Kingdom : 16  United States : 139  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৪৯৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী