অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৭৮৬৩ জন পড়েছেন।
Lakshman Bhandary
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে নবান্ন পর্ব মহা ধূমধাম,
নবান্নের উত্সবে মেতে উঠে গ্রাম।
নতুন ধানের খই চিঁড়ে গুড় আর,
খেজুর, নলেন গুড় বিবিধ প্রকার।


কাস্তে হাতে আসে চাষী মাঠে কাটে ধান,
ভেসে আসে মিঠা সুরে রাখালিয়া গান।
খেজুরের রস ফুটে, সুগন্ধ ছড়ায়,
নতুন আখের গুড়ে মন ভরে যায়।


অজয়ের ঘাটে ঘাটে যাত্রীদের ভিড়,
নদীতটে সোনারোদ বহিছে সমীর।
নদীতীর সুশীতল পাখি গাহে গান,
নদীবাঁকে ধানখেতে চাষী কাটে ধান।


রাঙাপথ গেছে চলে নদী ধার দিয়ে,
চলিছে গরুর গাড়ি ধান আঁটি নিয়ে।
মাঠে মাঠে সোনা ধান খুশি সব চাষী,
আঙিনায় ভরে গোলা ধান রাশি রাশি।
রচনাকাল : ৫/১২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 6  China : 7  Europe : 22  France : 7  Germany : 8  India : 153  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 23  Sweden : 17  Ukraine : 4  United Kingdom : 13  United States : 134  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 6  China : 7  Europe : 22  
France : 7  Germany : 8  India : 153  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 23  Sweden : 17  
Ukraine : 4  United Kingdom : 13  United States : 134  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৭২২৭৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী