অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৩৪০ জন পড়েছেন।
Lakshman Bhandary
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (নবম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে ধানের খেতে সোনা রোদ ঝরে,
পাশে সবুজ ডাঙায় গোরু মোষ চরে।
কাস্তে হাতে আসে চাষী মাঠে কাটে ধান,
সারাদিন ধান কাটে গায় সুরে গান।


দুই ধারে ধান খেত এক ধারে ডোবা,
কচুরিপানারা ভাসে কিবা তার শোভা।
গাছেগাছে পাখি ডাকে কিচিমিচি গায়,
ধান নিয়ে গোরুগাড়ি দ্রুতগতি ধায়।


বেলা পড়ে আসে যবে চাষী ফেরে গাঁয়,
সূর্যি ডোবে পশ্চিমেতে আঁধার ঘনায়।
শঙ্খ ঘন্টা বেজে ওঠে দেবীর মন্দিরে,
সন্ধ্যাদীপ জ্বলে উঠে প্রতি ঘরে ঘরে।


সাঁঝ হলে ধান খেতে লক্ষ্মীপেঁচা আসে,
পূর্ণিমার চাঁদ ওঠে রাতের আকাশে।
রাত কাটে ভোর হয় নিশা অবসানে,
প্রভাতপাখির গান দোলা দেয় প্রাণে।
রচনাকাল : ৫/১২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 3  China : 4  Europe : 1  France : 2  Germany : 7  India : 154  Japan : 1  Romania : 6  
Russian Federat : 8  Saudi Arabia : 15  Sweden : 65  Ukraine : 5  United Kingdom : 12  United States : 132  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 3  China : 4  
Europe : 1  France : 2  Germany : 7  India : 154  
Japan : 1  Romania : 6  Russian Federat : 8  Saudi Arabia : 15  
Sweden : 65  Ukraine : 5  United Kingdom : 12  United States : 132  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৬৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী