অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৭৮১৯ জন পড়েছেন।
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (অষ্টম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে ধানের খেতে ধান কাটা হলে,
ধান কেটে আঁটি বেঁধে ঘরে নিয়ে চলে।
রাঙাপথে গরুগাড়ি চলে তাড়াতাড়ি,
ধান নিযে চাষীভাই চলে নিজ বাড়ি।


নয়ন দিঘির জলে মরালেরা খেলে,
উড়ে আসে পানকৌড়ি পাখাদুটি মেলে।
দুই পাড়ে তালগাছ কালো তার জল,
গাছে গাছে পাখি সব করে কোলাহল।


অঘ্রানে চাষীর গোলা ভরা আছে ধান,
চাষীর মুখেতে হাসি উল্লাসিত প্রাণ।
নবান্ন উত্সব হয প্রতি ঘরে ঘরে,
নতুন চালের পিঠে খেয়ে মন ভরে।


অঘ্রানে ধানের খেতে সূর্য অস্ত যায়,
দিবসের শেষে রবি আলোক লুকায়।
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে,
কল কল বহে নদী সারা রাত ধরে
রচনাকাল : ৩/১২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 2  Canada : 3  China : 9  Europe : 4  France : 1  Germany : 11  India : 151  Japan : 1  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 8  Saudi Arabia : 15  Sweden : 62  Ukraine : 4  United Kingdom : 16  United States : 114  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 2  Canada : 3  China : 9  
Europe : 4  France : 1  Germany : 11  India : 151  
Japan : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 8  
Saudi Arabia : 15  Sweden : 62  Ukraine : 4  United Kingdom : 16  
United States : 114  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৭২২৬৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী