অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি নবান্ন উত্সব (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৯৩ জন পড়েছেন।
Lakshman Bhandary
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে নতুন ধান পায়েস রন্ধন,
ঘরে ঘরে নবান্নের হয় আয়োজন।
নতুন আখের গুড় এই মাসে হয়,
নতুন চালের পিঠে খেলে পেটে সয়।


সকালের সোনারোদ আঙিনায় ঝরে,
নবান্নের উত্সব প্রতি ঘরে ঘরে।
খেজুরের রস আর নলেনের গুড়,
বাতাসে গুড়ের গন্ধ স্বাদে ভরপুর।


অঘ্রানে ধানের খেতে চাষী ধান কাটে,
রাখাল বাজায় বাঁশি, অজয়ের ঘাটে।
আর পারে তালবন, খেজুরের গাছে,
নতুন মাটির ভাঁড় গাছে বাঁধা আছে।


ধান কেটে আসে চাষী সাঁঝের বেলায়,
চাঁদ উঠে তারা ফুটে আকাশের গাঁয়,
জোছনায় নদীজল ঝলমল করে,
কল কল বহে নদী সারারাত ধরে।
রচনাকাল : ২২/১১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 15  Europe : 2  France : 2  Germany : 8  India : 149  Japan : 2  Kuwait : 1  Latvia : 1  Romania : 5  
Russian Federat : 6  Saudi Arabia : 10  Sweden : 16  Ukraine : 4  United Kingdom : 14  United States : 127  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 15  Europe : 2  France : 2  
Germany : 8  India : 149  Japan : 2  Kuwait : 1  
Latvia : 1  Romania : 5  Russian Federat : 6  Saudi Arabia : 10  
Sweden : 16  Ukraine : 4  United Kingdom : 14  United States : 127  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি নবান্ন উত্সব (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী