অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (দ্বিতীয় পর্ব) কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩২২৩ জন পড়েছেন।
Lakshman Bhandary
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে ধানের খেতে ধানে আছে ভরে,
ধান শীষে রোদ পড়ে কিবা শোভা ধরে।
কাস্তে হাতে চাষী আসে কাটে রোজ ধান,
ধান কেটে বাড়ি ফেরে দিবা অবসান।


অজয়ের খেয়াঘাটে মাঝি খেয়া বায়,
ডিঙি বেঁধে গাঁয়ে ফেরে সাঁঝের বেলায়।
উত্তরে হাওয়া বয়, আসে গরুগাড়ি,
নদীজল সুশীতল শীত লাগে ভারি।


সাঁঝের সানাই বাজে দূরে কোথা থেকে,
পথে কত লোক চলে বোঝা কাঁধে রেখে।
দিন শেষে সন্ধ্যা নামে আমাদের গাঁয়ে,
মাঝ রাতে চাঁদ উঠে শাল বন বাঁয়ে।


অঘ্রানে ধানের খেতে জোনাকিরা জ্বলে,
পূবদিক রাঙা হয়, রোজ ভোর হলে।
গাছে গাছে গাহে পাখি পূবে রবি উঠে,
ফুল বনে ফুল কলি লাল হয়ে ফুটে।


রচনাকাল : ১৮/১১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Czech Republic : 1  Europe : 1  France : 3  Germany : 9  India : 137  Japan : 11  Pakistan : 1  Romania : 6  
Russian Federat : 2  Saudi Arabia : 20  Sweden : 16  Ukraine : 4  United Kingdom : 12  United States : 124  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Czech Republic : 1  Europe : 1  
France : 3  Germany : 9  India : 137  Japan : 11  
Pakistan : 1  Romania : 6  Russian Federat : 2  Saudi Arabia : 20  
Sweden : 16  Ukraine : 4  United Kingdom : 12  United States : 124  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (দ্বিতীয় পর্ব) কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী