অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৮২৫৮ জন পড়েছেন।
Lakshman Bhandary
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

অঘ্রানে ধানের খেতে হাসে সোনা ধান,
দূরে কোথা ভেসে আসে বাউলের গান।
সকালের সোনারোদ ধান খেতে ঝরে,
চাষী সবে ধান কাটে, সারা দিন ধরে।
 
মাঠে মাঠে ধান কাটে গাঁয়ে সব চাষী,
ধান কাটে আঁটি বাঁধে ধান রাশি রাশি।
ধান লয়ে গরু গাড়ি চলে ধীরে ধীরে,
অবশেষে আসি থামে অজয়ের তীরে।

বামে রাখি নদীতীর সোজা ঢুকে গাঁয়ে,
দুই ধারে ছোট বাড়ি, সবুজের ছায়ে।
পদ্মদিঘি কালো জলে স্নান করে সবে,
ছোট ছোট ছেলে সবে মাতে কলরবে।

ঘুঘু পাখি ডাক দেয় সোনা ধানখেতে,
উত্তরে হাওয়া বয়, প্রাণ উঠে মেতে।
চাষী ভাই ঘরে ফেরে সাঁঝের বেলায়,
সাঁঝের আঁধার নামে আমাদের গাঁয়।

রচনাকাল : ১৭/১১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 17  Europe : 25  France : 3  Germany : 9  India : 144  Iran, Islamic R : 1  Japan : 2  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 11  Sweden : 15  Ukraine : 4  United Kingdom : 15  United States : 115  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 17  Europe : 25  France : 3  
Germany : 9  India : 144  Iran, Islamic R : 1  Japan : 2  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 11  Sweden : 15  
Ukraine : 4  United Kingdom : 15  United States : 115  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৪৩৬০৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী