কালী কালী মহাকালী...... কালরাত্রি দেবী চণ্ডিকা শক্তি আরাধনা গীতিকবিতা (সমাপ্তি পর্ব )
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৭৬৩২ জন পড়েছেন।
Lakshman Bhandary
কালী কালী মহাকালী......  কালরাত্রি দেবী চণ্ডিকা
শক্তি আরাধনা গীতিকবিতা (সমাপ্তি পর্ব )
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


অমাবস্যার ঘনান্ধকারে, গভীর নিশাকালে, দেবী মহাকালীর পূজা অনুষ্ঠিত হয়। দেবী তুষ্টা হয়ে উগ্রা মূর্তি ত্যাগ করে শান্ত সৌম্যা শ্যামা মূর্তিতে আবির্ভূতা হন। বিশ্বচরাচরে পূজিতা হন। কোথাও বা ছিন্নমস্তা কালীর পূজা করা হয়ে থাকে। উগ্রচণ্ডা কালীর দক্ষিণ হস্তে থাকে খড়্গ ও ত্রিশুল। তিনি ভীমা ভয়ংকরী মূর্তিতে রণচণ্ডিকা রূপে কালরাত্রিতে বিরাজমানা। শ্যামা কালীর বাম হস্তে থাকে খড়্গ ও নরমুণ্ড। বরাভয় দান করে তিনি অশুভ শক্তির বিনাশ করেন।


কৃষ্ণঅমাবস্যা তিথি, কালীর মন্দিরে,
পুরোহিত শুদ্ধ চিত্তে মন্ত্র পাঠ করে।
জ্বলিছে প্রদীপমালা বাজিছে কাঁসর,
করোনা আবহে পূজা হয় নিরন্তর।

দেবীর সম্মুখে হেরি ফলমূল মালা,
পঞ্চগব্য কোষাকুষি প্রসাদের থালা।
মহা রাত্রি কাল-রূপা নৃমুণ্ড-মালিনী,
ছিন্নমস্তা তুমি কালী করাল বদনী।

উগ্রচণ্ডা মহাকালী তুমি মা শঙ্করী,
অমাবস্যা শুভক্ষণে ঘোর বিভাবরী।
নিশিকালে কালীপূজা বিধিমতে হয়,
যূপ-কাষ্ঠে পশু বধ শাস্ত্র মতে কয়।

হোম যজ্ঞ পাঁঠাবলি, শাস্ত্রের লিখন,
কালীর বন্দনা গাহে ভাণ্ডারী লক্ষ্মণ।

রচনাকাল : ১৫/১১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 12  Europe : 1  France : 1  Germany : 9  Hungary : 3  India : 170  Ireland : 3  Romania : 5  Russian Federat : 4  
Saudi Arabia : 7  Sweden : 13  Ukraine : 4  United Kingdom : 16  United States : 179  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 12  Europe : 1  France : 1  
Germany : 9  Hungary : 3  India : 170  Ireland : 3  
Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 7  Sweden : 13  
Ukraine : 4  United Kingdom : 16  United States : 179  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কালী কালী মহাকালী...... কালরাত্রি দেবী চণ্ডিকা শক্তি আরাধনা গীতিকবিতা (সমাপ্তি পর্ব ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৭২২৬৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী