ভূতের কেত্তন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৫ টি দেশ ব্যাপী ৩০৯৬৪ জন পড়েছেন।
Juthika Debnath
ভূতের কেত্তন দেখবি যদি নিশীথ রাতে আয়,
মুণ্ডু-কাটা ধড়গুলি সব নাচে ঘুঙুর পায়।
মুণ্ডু গুলি সব শূন্যে ঘোরে জংলা ঝিলের পাড়ে,
টেরটি পেলেই ঝপাৎ করে ভর করবে ঘাড়ে।
শাঁখচুন্নি আর পেত্নী গুলির নখটা লম্বা খোঁচা,
দাঁতগুলি সব সামনে উঁচু ,নাকটা বোঁচা বোঁচা।
খ্যাংড়া -কাঠি ব্রম্মদৈত্যির মাথায় চোঙা টোপর,
নাকি সুরে হাসেন,কাশেন ,কাজে নেই ফাঁক ফোকর।
আনবি সাথে গরম তেল আর মোটা মুড়া ঝাঁটা,
এদিক-ওদিক হলেই কিন্তু বেঘোরে যাবে প্রাণ-টা।
মানুষের গন্ধ পেলেই মামদো ঘন ঘন হাঁচে,
শ্যাওড়া গাছের মগডালে উঠে তিড়িং বিড়িং নাচে।
পেত্নী গুলি কটর-মটর খায় কলাই ভাজা,
হাড় সর্বস্ব মাতাল ভূত টানে কলকেয় গাঁজা।
জাতে মাতাল তালে ঠিক ,হয়না বেসামাল,
লম্ফ দিয়ে শূণ্যে উঠে ধরে পঙ্গপাল।
শাঁখচুন্নী গাছের তলে নাকি সুরে কাঁদে,
যে যায় সেথায় সুযোগ পেলেই ফেলে প্রেমের ফাঁদে।
দেখতে পাবি ভূতের কেত্তন থাকলে বুকের পাটা,
আবছা আলোয় ঝিলের ধারে বাঁধবি জ্যান্ত পাঁঠা।
রাখবি কতক বাটা,ল্যাঠা,চুনো মাছের ভাণ্ড,
রাত বাড়লেই দেখতে পাবি মেছো ভূতের কাণ্ড।
তরতরিয়ে নামে ওঠে শ্যাওড়া গাছটা বেয়ে,
দেখবি কীর্তি গেছো ভূতের নির্জন মাঠ-টা পেরিয়ে।
রাম লক্ষণের আনবি ছবি ,জপবি রাম নাম,
রাখবি মনে, আসবি একা ,পুরবে মনস্কাম।


রচনাকাল : ১৪/১১/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 7  China : 8  Europe : 5  France : 1  Germany : 6  India : 146  Ireland : 3  Japan : 7  
Latvia : 1  Lithuania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 22  Sweden : 13  Ukraine : 4  United Kingdom : 12  United States : 186  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 7  China : 8  
Europe : 5  France : 1  Germany : 6  India : 146  
Ireland : 3  Japan : 7  Latvia : 1  Lithuania : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 22  Sweden : 13  Ukraine : 4  
United Kingdom : 12  United States : 186  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভূতের কেত্তন by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৫৩৫২৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী