"উপহার"
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : চার্লস মিথুন
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , নভেম্বর
প্রকাশিত ১৩ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ৫৪৩৯ জন পড়েছেন।
Charles Mithoon
"উপহার"
---চার্লস মিথুন

মনটা ছিলো তোমার মাঝে
নয়ন মেলে দেখো,
হৃদয় মাঝে অল্প করে
আমায় মনে রেখো।
তোমার ছবি আকা আছে
হৃদয় মানসপটে,
আজন্মকাল থাকবে যে তা
যাহা কিছুই ঘটে।
অল্প কথায় রুষ্ট হয়ে
মুখখানা যার ভার,
হয়তো এমন ভাবতে পারো
মূল্য কিবা তার।
এই আবেগ বোঝার মতো
মন পাওয়াটা দায়,
ভালোবেসে পাশে এসে
কে দেয় বলো সায়।

কে সে দেয় কন্ঠে যাদু
কোন সে সুরকার,
মনের ঝাপি উপুড় করে
আজ দিলাম উপহার।
স্বপ্ন গুলো দিলাম তাতে
আরও দিলাম আশা,
মনের মতো সাজিয়ে রেখো আমার ভালবাসা।
কভু আমি যাই যদিবা
হারিয়ে অনেকদূর,
স্মৃতি গুলোই সঙ্গ দেবে
চিরচেনা যেই সুর।
রচনাকাল : ১১/১১/২০২০
© কিশলয় এবং চার্লস মিথুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 11  China : 10  Europe : 1  France : 5  Germany : 5  Hungary : 3  India : 161  Ireland : 7  Japan : 1  
Mongolia : 1  Oman : 1  Philippines : 1  Romania : 1  Russian Federat : 17  Saudi Arabia : 18  Sweden : 19  Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 11  
United States : 105  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 11  China : 10  Europe : 1  
France : 5  Germany : 5  Hungary : 3  India : 161  
Ireland : 7  Japan : 1  Mongolia : 1  Oman : 1  
Philippines : 1  Romania : 1  Russian Federat : 17  Saudi Arabia : 18  
Sweden : 19  Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 11  
United States : 105  Vietnam : 3  
© কিশলয় এবং চার্লস মিথুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
"উপহার" by Charles Mithoon is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫০৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী