"প্রতিভার বিকাশ"
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : চার্লস মিথুন
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , নভেম্বর
প্রকাশিত ১৩ টি লেখনী ৩৮ টি দেশ ব্যাপী ৫৩২৯ জন পড়েছেন।
Charles Mithoon
"প্রতিভার বিকাশ"
---চার্লস মিথুন 

প্রতিভাটার বিকাশ বলো, কেমন করে হবে
প্রকাশ হওয়ার পরেও যদি, নিরাশ করে সবে।
মনের আকাশ হয়না বড়, ক্ষুদ্র কেনো রয়
সৃষ্টি নতুন করেও যেনো, লাজ রাঙা ঐ ভয়।
উড়তে চাওয়া স্বপ্ন গুলো, যখন মেলে ডানা
কৌতূহলেই ক্ষান্ত হয়ে, করতে যাওয়া মানা।
অপূর্ব সব সৃষ্টি করার, ইচ্ছা যখন জাগে
নিন্দুকেরই নিন্দা শুনে, গা জ্বলে যে রাগে।

বড় হওয়ার পরেও শুধু, ছোটই করে রাখা
এই জগতে এমন মানুষ, অনেক যাবে দেখা।
উৎসাহ কভু দেয়না তারা, লজ্জা দিতেই জানে
ওদের কথায় অর্থ খোজা, কিইবা এমন মানে।
প্রভার আভা হারিয়ে কতো, সৃজন যে হয় নিঃস্ব
এড়িয়ে ওদের পারলে যেতে, হাতের মুঠোয় বিশ্ব।
রচনাকাল : ১১/১১/২০২০
© কিশলয় এবং চার্লস মিথুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 5  China : 13  Europe : 1  France : 5  Germany : 4  India : 163  Romania : 1  Russian Federat : 13  Saudi Arabia : 18  
Sweden : 19  Ukraine : 3  United Kingdom : 10  United States : 124  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 5  China : 13  Europe : 1  
France : 5  Germany : 4  India : 163  Romania : 1  
Russian Federat : 13  Saudi Arabia : 18  Sweden : 19  Ukraine : 3  
United Kingdom : 10  United States : 124  Vietnam : 3  
© কিশলয় এবং চার্লস মিথুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
"প্রতিভার বিকাশ" by Charles Mithoon is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৪০৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী