কার্তিকের ধানের খেতে..... হেমন্তের আগমন সোনার ধান জুড়ায় প্রাণ (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩২৪৮ জন পড়েছেন।
কার্তিকের ধানের খেতে..... হেমন্তের আগমন
সোনার ধান জুড়ায় প্রাণ (পঞ্চম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


মাঠ ভরা সোনা ধান মেতে উঠে চাষী প্রাণ
মাঠে মাঠে ধান কাটে চাষী,
সারা মাঠে ধান কাটি ধান কেটে বাঁধে আঁটি
চাষী ধান কাটে রাশি রাশি।


গাঁয়ের পথের বাঁকে ঘুঘু পাখি উড়ে ঝাঁকে
বনটিয়া কভু আসে খেতে,
শুয়ো পোকা ধরে খায় সারাদিন কেটে যায়
সূর্য অস্ত যায় পশ্চিমেতে।


নয়ন দিঘির জলে মরাল মরালী চলে
দিঘিজলে ফুটেছে কমল,
গাঁয়ের পথের ধারে তালগাছ সারে সারে
আসে উড়ে শালিকের দল।


অজয়ের নদীচরে সোনা রোদ পড়ে ঝরে
যাত্রী সব দলে দলে হাঁটে,
বেলা যেই আসে পড়ে সূর্যের আলোক ঝরে
নদীজলে অজয়ের ঘাটে।


দীপ জ্বলে ঘরে ঘরে আঁধার নদীর চরে
গাছে গাছে জোনাকিরা জ্বলে,
নির্জন নদীর ঘাটে দিনশেষে রাত কাটে
দিবানিশি নদী বয়ে চলে।


রচনাকাল : ৭/১১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 6  Europe : 2  France : 4  Germany : 9  India : 164  Ireland : 4  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 19  Sweden : 16  Ukraine : 4  United Kingdom : 15  United States : 162  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 6  Europe : 2  
France : 4  Germany : 9  India : 164  Ireland : 4  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 19  Sweden : 16  
Ukraine : 4  United Kingdom : 15  United States : 162  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কার্তিকের ধানের খেতে..... হেমন্তের আগমন সোনার ধান জুড়ায় প্রাণ (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৩২
  • প্রকাশিত অন্যান্য লেখনী