অবসর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মিথুন গোমেজ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৬ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৪৫ টি দেশ ব্যাপী ৬৯৯২ জন পড়েছেন।
Mithoon Gomes
অবসর
চার্লস মিথুন

ব্যাস্ততা নিয়েছে ছুটি, এখন অফুরন্ত সময়, 
আকুলতায় ভরা মন, ভাবে কি হবে উপায়।

কাজের ভিড়ে হারিয়ে যাওয়া আফসোস, 
খুঁজে ফেরে বারেবার, ফেলে আসা দোষ।

কোথায় ছিলো বিচ্যুতি, কোথায় বা ত্রুটি,
কেনো বাকা নয়নে আজ, সকলের ভ্রুকুটি।

আজীবন করা শ্রম, সবই গেলো যেনো বৃথা,
চাকর চাকরানিও আজ, শুনায় কতো কথা।

ব্যাথায় সঙ্গী হয়ে রয়েছি, যে স্বজনের তরে,
কেনো যেনো আজ সে, না চেনার ভাণ ধরে।

আজীবন পরিচয়ে এই, ছিলো যারা পরিজন,
তারা যেনো কেনো আজ, ভাবে নিকৃষ্ট দূর্জন।

বোঝা হয়ে মাথায় আর, রই কতদিন সবার,
অপেক্ষার প্রহর, কবে খোলে ওপারের দ্বার।

সকলের তরে করি দোয়া, ভালো থেকো সবে,
হাহাকার থাক বুকের মাঝে, অশ্রু মুছি নিরবে।
রচনাকাল : ৫/১১/২০২০
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bahrain : 1  Canada : 6  China : 11  Europe : 25  France : 2  Germany : 10  Greece : 1  India : 194  Iran, Islamic R : 1  Ireland : 2  
Italy : 1  Japan : 3  Netherlands : 1  Norway : 1  Pakistan : 1  Russian Federat : 5  Saudi Arabia : 21  Sweden : 17  Ukraine : 4  United Kingdom : 14  
United States : 193  Vietnam : 10  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bahrain : 1  Canada : 6  China : 11  Europe : 25  
France : 2  Germany : 10  Greece : 1  India : 194  
Iran, Islamic R : 1  Ireland : 2  Italy : 1  Japan : 3  
Netherlands : 1  Norway : 1  Pakistan : 1  Russian Federat : 5  
Saudi Arabia : 21  Sweden : 17  Ukraine : 4  United Kingdom : 14  
United States : 193  Vietnam : 10  
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অবসর by Mithoon Gomes is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৬২৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী