সুপ্রভাত
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মিথুন গোমেজ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৬ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ৬৬৮২ জন পড়েছেন।
Mithoon Gomes
সুপ্রভাত
"চার্লস মিথুন"

চোখের কোনে স্বপ্ন হয়ে
থাকবো আমি ভেসে,
চোখ মেললেই পালিয়ে যাবো
ভোরের আলোর বেশে ।।
চোখের পাতায় রাজ্য জয়ের
গল্প হবে বেশ,
চোখ মেলেও পাখির সুরে
কাটবে নাকো রেশ ।।
আজ সকালের মিষ্টি রোদ
নয়ন মাঝে মেখে,
প্রজাপতির রঙিন ডানায়
জীবন ছবি এঁকে ।।
জেগে উঠো লক্ষী মণা
বাহির পানে চাও,
নদীর মাঝে মাঝি কেমন
উজান ঠেলে নাও ।। 
স্বপ্নলোকের স্বপ্ন ছবি
হাতছানি দেয় হেসে,
বাইরে দেখো নাচছে ভূবণ
আধার রাতের শেষে ।।
দূর পাহাড়ের শরীর ছুয়ে
ঝর্ণা এলো নেমে,
একটু খানি তাকিয়ে দেখো
কার আশাতে থেমে ??
ফুলের মাঝে নৃত্য রত
ঘাস ফড়িঙের দল,
তাদের সাথে তাল মেলাতে
লাগবে বুকের বল ।।
স্বপ্নগুলো আগলে রেখো
যত্ন করে বুকে,
দিনটি তোমার কাটুক ভালো
সুখে মহা সুখে ।।
এমন দিনে মনে কারও
দিও নাকো ঘাত,
অনেক অনেক আশা নিয়ে
জানাই সুপ্রভাত ।।
রচনাকাল : ৫/১১/২০২০
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Belarus : 1  Canada : 5  China : 7  Europe : 2  France : 1  Germany : 8  India : 147  Ireland : 1  Japan : 1  
Russian Federat : 6  Saudi Arabia : 18  Spain : 1  Sweden : 21  Ukraine : 1  United Kingdom : 12  United States : 136  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Belarus : 1  Canada : 5  China : 7  
Europe : 2  France : 1  Germany : 8  India : 147  
Ireland : 1  Japan : 1  Russian Federat : 6  Saudi Arabia : 18  
Spain : 1  Sweden : 21  Ukraine : 1  United Kingdom : 12  
United States : 136  Vietnam : 4  
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সুপ্রভাত by Mithoon Gomes is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮১০৪১
  • প্রকাশিত অন্যান্য লেখনী