বিদ্রোহী ক্ষণ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মিথুন গোমেজ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৬ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ৬৬৯০ জন পড়েছেন।
Mithoon Gomes
বিদ্রোহী ক্ষণ
চার্লস মিথুন

পাগলা ঘোড়া পাগলা তালে চিত্ত নাচায়,
আজ বন্দি জীবন শিকল পায়ে 
এই ফুরায় ফুরায় ফুরায় ।।।

জঙ্গলের ঐ মুক্ত পাখি খাঁচার ভিতর পুড়ে,
আর কতকাল আটকে রাখো
একদিন ঠিক যাবেই তো সে উড়ে ।।।

পুষে রাখা ইচ্ছেগুলো ছড়ায় যখন ডানা,
হাজার হাজার শাসন বারণ
সব ফেলে যে মেলতে পাখা মানা ।।।

হয়তো এখন সাময়িক আটক যতই রাখো,
সুযোগ বুঝে ঠিক পালাবে
যতই শাক দিয়ে মাছ ঢাকো ।।।

খোলামনে খোলামেলা চলাই যাহার কাজ,
হঠাৎ করে কেমন করে
শিকল বেধে, পড়াও তারে সাজ ।।।

মুক্তমনা মুক্তপাখি আকাশ মাঝে ছাড়ো,
উড়ে উড়ে ক্লান্তি এলে
চোখ জুড়াবে, তৃষ্ণা পাবে তারো ।।।

শিকড় ছিড়ে আকাশপানে বৃক্ষ যতই যাক,
মনের টানে মাটির পাণে
ভালোবাসাটা তার থাক ।।।

ইচ্ছে যেমন, তেমন ছুট দিতে চায় মন,
ভাঙ্গা পায়েও লাগবে জোড়া
আসুক বিদ্রোহী সে ক্ষণ ।।।
রচনাকাল : ৫/১১/২০২০
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 7  China : 13  Europe : 24  France : 2  Germany : 8  India : 143  Ireland : 1  Japan : 1  Poland : 1  
Russian Federat : 8  Saudi Arabia : 21  Slovenia : 1  Sweden : 19  Ukraine : 1  United Kingdom : 10  United States : 147  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 7  China : 13  Europe : 24  
France : 2  Germany : 8  India : 143  Ireland : 1  
Japan : 1  Poland : 1  Russian Federat : 8  Saudi Arabia : 21  
Slovenia : 1  Sweden : 19  Ukraine : 1  United Kingdom : 10  
United States : 147  Vietnam : 5  
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিদ্রোহী ক্ষণ by Mithoon Gomes is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮১০৫০
  • প্রকাশিত অন্যান্য লেখনী