হার
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মিথুন গোমেজ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৬ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ৬৬৮৮ জন পড়েছেন।
Mithoon Gomes
হার
চার্লস মিথুন

চেয়েছিলো মন, একবার তারে করি নিবেদন,
ভাবি নিরালায়, হয় যদি তায় অরণ্যে রোদন।
হয়েছি পুরুষ, পারিনিতো হতে যোগ্য প্রেমিক,
হয় ভয়, সে যে আমার চেয়েও যোগ্য অধিক।
কি করে যাই সেথা, পড়াই তারে বরমাল্য,
অষ্পরী সে, আমি অধম কি তার সমতুল্য।
যদি ফিরায়ে সে দেয়, করে কভু অপমান,
আমি পুরুষ, আছে আমারও আত্মসম্মান।

অতৃপ্ত হয় ভালোবাসা, রয় যেথা অবহেলা,
আবেগ দিয়ে নাহি হোক, জীবন ছেলেখেলা।
অযোগ্য কারও তরে, যদি হয় কভু পরিণয়,
সে পথ অমসৃণ বড়ো, নাহি যেথা মন বিনিময়। 
ভালো নাহি বাসি তারে, তবু ভালো চাই তার,
দূরে দূরে থাক সে, আমারই না হয় হোক হার।
রচনাকাল : ৫/১১/২০২০
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 6  China : 4  France : 1  Germany : 9  India : 144  Israel : 1  Japan : 1  Russian Federat : 4  
Saudi Arabia : 22  South Africa : 1  Sweden : 19  Ukraine : 2  United Kingdom : 11  United States : 143  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 6  China : 4  
France : 1  Germany : 9  India : 144  Israel : 1  
Japan : 1  Russian Federat : 4  Saudi Arabia : 22  South Africa : 1  
Sweden : 19  Ukraine : 2  United Kingdom : 11  United States : 143  
Vietnam : 6  
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হার by Mithoon Gomes is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮১০৪৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী