শুভ রাত্রি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মিথুন গোমেজ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৬ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ৬৬৮৬ জন পড়েছেন।
Mithoon Gomes
শুভ রাত্রি
চার্লস মিথুন

নীল আকাশ মেঘের পালকি চড়ে
দেখো ঘুমন্ত স্বপ্নেরা যায় উড়ে,
কাটে নাতো ঘোর, পাখি ডাকা ভোর। 
দরজায় কড়া নাড়ে
মন চুরি করে নেয়া চোর।।।

দিগন্ত যেনো মিশে যেতে চায়
সুখ খুজে ফেরা জোছনায়
নয়নের কোনে ভাসে ক্লান্তির ছায়া ।
কোন সমাপ্তির আশায় ?
কেনো কাটে নাকো তার মায়া ।।।

স্নিগ্ধ সকাল উকি মারে মনে
প্রতিক্ষার পাহাড় জমে এই ক্ষণে
যে বুকে রয় এক সমুদ্র গভীরতা ।
কে সে দেয় ডুব তার গহিনে ?
গভীর রাত যেনো নিশ্চুপ নিরবতা।।।

প্রেয়সী হয় যে কবির কবিতার
এমন ভাগ্য জোটা দায়ভার,
মনের বদল মন তার মূল্য বোঝা।
উড়ে উড়ে ঘোরা মরীচিকা মন যার
কল্পনায় মেলে ডানা বৃথাই খোজা।।।

নিশ্চুপ রাত আর জোনাকির দল
নয়নে বিছায় কি যাদু মায়াজাল
যার টানে বাধা পরে দুরন্ত শাবক,
তীর্থের কাক বসে কাল মহাকাল
তুচ্ছ জীবন ফেলে হয় সে সাধক ।।।

জেগে থাকা রাত বিহনে যে তার,
অন্ধকারটা থাক শুধুই আমার,
তুমিই হও আলোর পথের যাত্রী ।
রাখিবো স্মরণে সব শুভ কামনার,
ঘুমিয়েই তবে যাও শুভ রাত্রি।।।
রচনাকাল : ৫/১১/২০২০
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 6  Europe : 1  France : 1  Germany : 8  Greece : 1  India : 149  Iran, Islamic R : 1  Ireland : 3  Kenya : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 22  Sweden : 18  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 12  United States : 167  Vietnam : 11  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 6  Europe : 1  France : 1  
Germany : 8  Greece : 1  India : 149  Iran, Islamic R : 1  
Ireland : 3  Kenya : 1  Russian Federat : 2  Saudi Arabia : 22  
Sweden : 18  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 12  
United States : 167  Vietnam : 11  
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুভ রাত্রি by Mithoon Gomes is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮১০৪৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী