চোট
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মিথুন গোমেজ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৬ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৪৫ টি দেশ ব্যাপী ৭০০১ জন পড়েছেন।
Mithoon Gomes
চোট
চার্লস মিথুন

স্বপ্নগুলো থমকে গেলো
অচেনা এক ঝড়ে,
সেই ঝড়েতে বন্ধু তোমায়
ভীষণ মনে পড়ে ।
পরলে মনে কি আর করা
দিনগুলো মোর সারা,
আপন মানুষ কেমন যেনো
দূর আকাশের তারা ।
অনেক যারে আপন ভেবে
দিলাম বুকে ঠাই,
আজকে এখন তার বিহনে
আমার আমি নাই।
হাসছো নাকি হাওয়ায় ভেসে
কেমন দিলে ফাকি,
লোক ঠকানো অনেক সহজ
মন্ত্র শেখাই বাকি।
বোকার রাজ্যে বাস করে যে
আকাশ পাতাল ভাবি,
সোনার থালায় ভাত লুটায়ে
সুখটা কোথায় পাবি।
ফুলে ফলে উড়ে উড়ে 
জীবন হবে ছাই,
সুখের খোঁজে ছুটলে যেথা
সুখতো সেথায় নাই।
দিনগুলো আজ ভালই কাটে
কষ্ট কাকে বলে,
অনেক দেখে সহ্য এখন
পাতানো সেই ছলে।
রাত্রির আঁধার কাটতে যেমন
ভোরের আলো ফোটে,
আজকে আমি মানুষ হবো
তোমার দেয়া চোটে ।
রচনাকাল : ৫/১১/২০২০
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 7  Europe : 1  France : 4  Georgia : 1  Germany : 10  India : 172  Ireland : 1  Japan : 3  Latvia : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 16  Slovenia : 1  Sweden : 16  Ukraine : 4  United Kingdom : 14  United States : 178  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 7  Europe : 1  France : 4  
Georgia : 1  Germany : 10  India : 172  Ireland : 1  
Japan : 3  Latvia : 1  Russian Federat : 3  Saudi Arabia : 16  
Slovenia : 1  Sweden : 16  Ukraine : 4  United Kingdom : 14  
United States : 178  Vietnam : 6  
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
চোট by Mithoon Gomes is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৬২৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী