শিক্ষা-জীবন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মিথুন গোমেজ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৬ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৪৩ টি দেশ ব্যাপী ৬৩৩৬ জন পড়েছেন।
Mithoon Gomes
শিক্ষা-জীবন
- চার্লস মিথুন

জগৎ মাঝে জন্ম নিয়েই,
শিক্ষা জীবন শুরু,
শেখার বয়স শেষ হবে না,
হও না যতই বড়॥
মায়ের কাছে শিখবে প্রথম,
প্রাণের কথা বলা,
ধীরে ধীরে শিখবে তুমি,
সমাজ মাঝে চলা॥
শিখবে তুমি বিদ্যাপিঠে,
পাঠ্যসূচির পড়া,
পাঠ্য সকল দেখবে তুমি,
জ্ঞানের আলোয় ভরা॥
পড়া শেষে হবে তোমার,
কর্ম জীবন শুরু,
সেখানটাতে দেখবে তুমি,
আছেন অনেক গুরু॥
তোমার চেয়ে অনেক লোকে,
অনেক বেশি জানে,
এই বিষয়ে স্মরণ রেখে,
চলবে সকল জনে॥
অনেক জ্ঞানীর দেখা পাবে,
জীবন চলার পথে,
জ্ঞানের সীমা বাড়বে তোমার,
বয়স বাড়ার সাথে॥
তাই তো বলি শুরু সবে,
জন্ম নেয়ার পরে,
শিক্ষা নেয়ার বয়স শেষ,
মৃত্যু হওয়ার পরে॥
রচনাকাল : ৫/১১/২০২০
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Bangladesh : 1  Canada : 6  China : 11  Europe : 1  France : 2  Germany : 7  India : 152  Ireland : 2  Japan : 2  
Russian Federat : 2  Saudi Arabia : 18  Sweden : 19  Ukraine : 1  United Kingdom : 9  United States : 202  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Bangladesh : 1  Canada : 6  China : 11  
Europe : 1  France : 2  Germany : 7  India : 152  
Ireland : 2  Japan : 2  Russian Federat : 2  Saudi Arabia : 18  
Sweden : 19  Ukraine : 1  United Kingdom : 9  United States : 202  
Vietnam : 4  
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিক্ষা-জীবন by Mithoon Gomes is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৬৯৩৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী