কার্তিকের ধানের খেতে..... হেমন্তের আগমন সোনার ধান জুড়ায় প্রাণ (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৭ টি দেশ ব্যাপী ৪২১৫৬৬ জন পড়েছেন।
কার্তিকের ধানের খেতে..... হেমন্তের আগমন
সোনার ধান জুড়ায় প্রাণ (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


সোনার ধানের খেতে  ঢেউ খেলে উঠে মেতে
প্রভাত হাওয়া সুশীতল,
প্রভাত পাখির গান প্রাণ করে আনচান
পাখি সব করে কোলাহল।


পূরবে উঠিল রবি সোনারোদে হাসে ছবি
শিশির ঝরে ধানের শীষে,
মাঠে মাঠে সোনা ধান বাউলেরা গাহে গান
একতারায় মধুর সুর মিশে।


মাঠে আলপথ সরু মাঠে মাঠে চরে গরু
রাখালিয়া সুরে বাঁশি বাজে,
আসে চাষী কাস্তে হাতে সারাদিন ধান কাটে
ঘরে ফেরে দিনশেষে সাঁঝে।


অজয় নদীর চরে শালিকেরা খেলা করে
সাঁঝ হলে ফিরে যায় নীড়ে,
আকাশে তারারা ফুটে পূর্ণিমার চাঁদ উঠে
গাঁয়ের অজয় নদীতীরে।


রাত কাটে ভোর হয় হয় নব সূর্যোদয়
ফুল ফুটে ফুল বাগিচায়,
সকালে সোনার রবি আঁকে নব জলছবি
তরুশাখে পাখি গান গায়।


রচনাকাল : ৪/১১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 5  Europe : 2  France : 5  Germany : 1  India : 119  Ireland : 1  Romania : 4  Russian Federat : 4  Saudi Arabia : 9  
Sweden : 16  Ukraine : 3  United Kingdom : 7  United States : 111  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 5  Europe : 2  France : 5  
Germany : 1  India : 119  Ireland : 1  Romania : 4  
Russian Federat : 4  Saudi Arabia : 9  Sweden : 16  Ukraine : 3  
United Kingdom : 7  United States : 111  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কার্তিকের ধানের খেতে..... হেমন্তের আগমন সোনার ধান জুড়ায় প্রাণ (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১২১১৪৫৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী