প্রতিবেশী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : প্রতীক মিত্র
দেশ : India , শহর : Konnagar

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , অক্টোবর
প্রকাশিত ৮ টি লেখনী ২৮ টি দেশ ব্যাপী ৩৯৪৪ জন পড়েছেন।
পোকামাকড় 

প্রতিবেশি যে ক্ষতি বেশী তা এদের দেখলেই বোঝা যায়।উপকারে তো নেইই উলটে নুন্যতম শান্তিটুকু বজায় রাখতে পারেনা।দিন নেই রাত নেই সারাক্ষণ চিৎকার চেঁচামেচি।কত্তার গলায় জল পড়লে শুরু হয় খিস্তির সলিলকি।গিন্নীর তো ঝগড়া তার ছেলে-মেয়ের সাথে লেগেই আছে।একটা ঘরে যেভাবে গাদাগাদি করে শোয়...লকডাউনে ফ্যাক্টরির কাজ গেলে মাংস কেটে দিন চলে।সঙ্গে বাড়ির দালালিতো আছেই।সাধ্য ওই এক আঙুল সমান অথচ সাধ আকাশ ছোঁয়।এ হেন লোকজনদের মনে মনে গুলি করে মারবার বাসনা পোষণ করলেও বাস্তবে এড়িয়েই যায়।সেই তারাই এ.সি কিনে এ.সি চালানো তার সম্বাব্য বিল ইত্যাদি নিয়ে সোহমের সাথে কথা বলে।সোহমের ইচ্ছে না থাকলেও ভদ্রতার কারণে যায়।ও বোঝে এ.সিটা এদের একটা স্টেটাসের প্রতীক।সোহম এইসব অসম প্রতিযোগিতা পছন্দ করে না।কোথায় তার আই.টির দামী চাকরী আর কোথায় এইসব পোকামাকড়।রাতে গিয়ে কাজ থেকে ফুরসৎ  মিললে ও বান্ধবীর সাথে পরিচিত অন্তরঙ্গতার কথা চালাচালি চালালেও তারই ফাঁকে এটা জানাতে ভোলে না, 'অমুকরা এ.সি কিনেছে।ভাবা যায়!নির্ঘাৎ দু'নম্বরী করেছে।নইলে নইলে কি ভাবে।

প্রতীক মিত্র
রচনাকাল : ১/১১/২০২০
© কিশলয় এবং প্রতীক মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 7  Europe : 1  France : 5  Germany : 10  India : 167  Japan : 3  Kyrgyzstan : 1  Lithuania : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 17  Spain : 1  Sweden : 65  Ukraine : 2  United Kingdom : 15  United States : 181  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 7  Europe : 1  France : 5  
Germany : 10  India : 167  Japan : 3  Kyrgyzstan : 1  
Lithuania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 17  Spain : 1  
Sweden : 65  Ukraine : 2  United Kingdom : 15  United States : 181  
Vietnam : 5  
© কিশলয় এবং প্রতীক মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রতিবেশী by Pratik Mitra is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৮০৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী