কবিতাঃ মহালক্ষ্মীর আগমন
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৯৮৯৯০ জন পড়েছেন।
কবিতাঃ মহালক্ষ্মীর আগমন 
কলমেঃ সুজন কুমার রায়
 
 


নতুন সাজে হেমন্তের সাঁঝে, আসছে আমার মা ,,,              
যা কিছু পাই যতদূরে যাই, ভুলতে পারি না ...                 
ধনের দেবী প্রাণের দেবী, ওই পদ্মাসনে বসে ,,,                    
ভক্তের ডাকে হেমন্তের বাঁকে, ফিরে ফিরে আসে ...             
সবুজের মাঝে শিশির ভিজে, হৈমন্তী সাঁঝের বেলা ,,,           
ফিরে এসে মাতা হাসে, বসিয়ে রঙের মেলা ...                      
ভাসিয়ে তরী কোজাগরী, পদ্মে বসে আসেন ,,,              
সবার মনে খুশীর টানে, পেঁচাও যেন হাসেন ...            
প্রণাম করো চরণ ধরো, মনে রেখো ভক্তি ,,,                      
আশীর্বাদে দিয়ে যাবে, মা সুখে থাকার শক্তি ...              
ধনরাশি হাতে নিয়ে সাথে, বাহন যে তার পেঁচা ,,,            
জোর হাতে জানাই তাতে, লক্ষ্মী পুজার শুভেচ্ছা ...        
আজকে সন্ধ্যা রজনীগন্ধা, ছড়িয়ে তার ঘ্রাণ ,,,                
অপেক্ষার শেষ আনন্দের রেশ, মহালক্ষ্মীর আগমন ...
রচনাকাল : ৩০/১০/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 6  China : 11  Europe : 1  France : 1  Germany : 7  India : 160  Japan : 2  Lithuania : 1  Pakistan : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 16  Sweden : 13  Ukraine : 1  United Kingdom : 12  United States : 193  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 6  China : 11  Europe : 1  
France : 1  Germany : 7  India : 160  Japan : 2  
Lithuania : 1  Pakistan : 1  Russian Federat : 1  Saudi Arabia : 16  
Sweden : 13  Ukraine : 1  United Kingdom : 12  United States : 193  
Vietnam : 1  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কবিতাঃ মহালক্ষ্মীর আগমন by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০০৬৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী