বিদায়ের অশ্রুজলে ... ... দেবী বিসর্জন বিসর্জনের বাজনা বাজে ঐ (সমাপ্তি পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩৮৪২ জন পড়েছেন।
Lakshman Bhandary
বিদায়ের অশ্রুজলে ... ... দেবী বিসর্জন
বিসর্জনের বাজনা বাজে ঐ (সমাপ্তি পর্ব)
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী

শ্বশুর আলয়ে চলে বিদায়ের অশ্রুজলে
দশমীতে কৈলাসেতে যান,
প্রতিমা বরণ করে সকলের অশ্রু ঝরে
আনন্দের হলো অবসান।

আজিকে সিঁদুর খেলা মিলন মধুর বেলা
রমণীরা অপরূপ সাজে,
ঢাক বাজে শাঁখ বাজে পূজা মণ্ডপের মাঝে
বিসর্জনের বাজনা বাজে।

লক্ষ্মী সরস্বতী চলে কার্তিক গণেশ বলে
চলো মাগো যাব কৈলাসেতে,
তাদের বাহন সব তুলে নানা কলরব
হাঁস, পেঁচা, চলিছে অগ্রেতে।

মুষিক, ময়ূর আছে চলে সব পাছে পাছে
মর্ত্য ধাম ছাড়ি স্বর্গধামে,
চডিয়া বিজয় রথে ধাবিছে আকাশ পথে
কৈলাস পর্বতে সবে নামে।

বল দুর্গা মাতা জয় দেহ মাগো বরাভয়
সর্বস্থানে হয় যেন জয়,
আজি দেবী বিসর্জন প্রতিমার নিরঞ্জন
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়। 

রচনাকাল : ২৯/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 10  Europe : 24  France : 3  Germany : 9  India : 139  Ireland : 2  Japan : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 16  Sweden : 13  Ukraine : 4  United Kingdom : 14  United States : 133  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 10  Europe : 24  France : 3  
Germany : 9  India : 139  Ireland : 2  Japan : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 16  Sweden : 13  
Ukraine : 4  United Kingdom : 14  United States : 133  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিদায়ের অশ্রুজলে ... ... দেবী বিসর্জন বিসর্জনের বাজনা বাজে ঐ (সমাপ্তি পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৭৯৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী