ইন্টারভিউ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : প্রতীক মিত্র
দেশ : India , শহর : Konnagar

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , অক্টোবর
প্রকাশিত ৮ টি লেখনী ২৮ টি দেশ ব্যাপী ৩৭৪২ জন পড়েছেন।
                             ইন্টারভিউ

দরজার কাছে যে লোকটা দাঁড়িয়ে ও ওর পুরোনো বন্ধু বা বলা ভালো ওর সহপাঠী কেননা ওর মতন সাদামাটা  ছাত্রের সাথে ওই লোকটার মতন ভালো ছাত্রের বন্ধুত্ব হওয়াই কঠিন।ওর কথা বলার বিষয় ছিল সীমিত।তাছাড়া ও নেশা করতো হরেক রকমের। আর এইসব ভালো ছাত্রদের ওর বড্ড ন্যাকা ন্যাকা ঠেকতো।ইস্কুলের অনেক প্রত্যাশা ছিল ওই ভালো ছাত্রটির কাছে।এখন অবশ্য ওর নামটাই মনে করতে পারছে না।তার চেয়েও অস্বস্তিকর হল যে কোম্পানিতে ও ম্যানেজার সেখানে মামুলি একটা চাকরির ইন্টারভিউ দিতে সে। চেহারাটা আগের মতন লম্বা চওড়া থাকলেও  কোথাও যেন চোখেমুখে সেই যে সম্ভাবনা যেটার অনুসঙ্গ শিক্ষকরা খুব পেতেন ওই ছেলেটার মধ্যে, সেটা দপ করে নিভে গেছে। ইন্টারভিউ বোর্ডে ও ছাড়া আরো জনা ছয়েক ছিল।ওই সহপাঠীর ইন্টারভিউর আগে ও কিছু একটা অজুহাত দেখিয়ে সরে যায় কিছুক্ষণের জন্য।নিজের অস্বস্তি কমাতে না পারুক,ওই সহপাঠীর অস্বস্তি আর না হয় নাই বাড়ালো।

প্রতীক মিত্র

রচনাকাল : ২৭/১০/২০২০
© কিশলয় এবং প্রতীক মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 9  Europe : 1  France : 9  Germany : 8  India : 173  Ireland : 9  Japan : 3  Lithuania : 1  Malta : 1  
Romania : 1  Russian Federat : 7  Saudi Arabia : 19  Sweden : 10  Ukraine : 2  United Kingdom : 8  United States : 155  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 9  Europe : 1  France : 9  
Germany : 8  India : 173  Ireland : 9  Japan : 3  
Lithuania : 1  Malta : 1  Romania : 1  Russian Federat : 7  
Saudi Arabia : 19  Sweden : 10  Ukraine : 2  United Kingdom : 8  
United States : 155  Vietnam : 5  
© কিশলয় এবং প্রতীক মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ইন্টারভিউ by Pratik Mitra is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৬৬৪৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী