মহাশক্তির আরাধনা ......দেবীর বন্দনা -১৪২৭ শ্রী শ্রী মহাঅষ্টমী পূজার কবিতা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৬ টি দেশ ব্যাপী ৪১১৯০০ জন পড়েছেন।
মহাশক্তির আরাধনা ......দেবীর বন্দনা -১৪২৭
শ্রী শ্রী মহাঅষ্টমী পূজার কবিতা  (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শ্রী শ্রী মহা অষ্টমীর পূজা শুভক্ষণে,
ঢাকঢোল কাঁসি বাজে মন্দির প্রাঙ্গণে।
উলুধ্বনি, শঙ্খধ্বনি, ধূপ দীপ জ্বলে,
দেবী শক্তি আরাধনা পূজার্চনা চলে।

অষ্টমীর সন্ধিপূজা শাস্ত্রের বিধান,
সন্ধিক্ষণে দিতে হয় ছাগ বলিদান।
পশুরক্তে দেবীপূজা মিথ্যা কভু নয়,
বন্ধ হোক পশু বলি কহিনু নিশ্চয়।

করোনাপ্রকোপে কাঁপে বিশ্বচরাচর,
তবু কেন পশুহত্যা করে মূঢ় নর?
শুনহ জীবের জীব- আমার বচন,
জীবরক্তে দেবীপূজা না হয় কখন।

বলিহীন হোক পূজা শুন সর্বজন,
অষ্টমীর কাব্যে কবি লিখিল লক্ষ্মণ।
.......................
অষ্টমী তিথি আরম্ভ:
বাংলা তারিখ– ৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার।
ইংরেজি তারিখ – ২৩/১০/২০২০
সময় – সকাল ১১টা ৫৬ মিনিট ০৭ সেকেন্ড থেকে।
অষ্টমী তিথি শেষ:
বাংলা তারিখ – ৭কার্তিক, ১৪২৭, শনিবার।
ইংরেজি তারিখ – ২৪/১০/২০২০
সময় – সকাল ১১টা ২২ মিনিট ২৯ সেকেন্ড পর্যন্ত।
সন্ধিপূজারম্ভ:
সময় – সকাল ১০টা ৫৮ মিনিট ২৯ সেকেন্ড থেকে।
বলিদান:
সময় – সকাল ১১টা ২২ মিনিট ২৯ সেকেন্ড থেকে।
সন্ধি পূজাসমাপন:
সময় – সকাল ১১টা ৪৬ মিনিট ২৯ সেকেন্ড মধ্যে।
কাল বেলানুরধে সকাল ৭টা ০৫ মিনিট ৪১ সেকেন্ড থেকে পূর্বাহ্ন ৯টা ২৭ মিনিট ২১ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, কেবল মহাষ্টমীকল্পারাম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা।সকাল ৯টা ২৭ মিনিট ২১ সেকেন্ড মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীর ব্রতোপবাস।




মনে রাখবেন :
- ২৫ জন এর বেশী লোক জমায়েত হতে পারবে না।
-  সর্দি কাশি বা জ্বর থাকলে অনুষ্ঠানে যোগদান নিষেধ।
- ১.৫ মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
- মাস্ক পরা বাধ্যতামূলক।
- স্যানিটাইজ করতে হবে।
নিয়ম না মানলে কড়া শাস্তির ভয়। এ দিকে দুর্গাপুজোর অঙ্গ, যেমন শাঁখ বাজানো, উলু দেওয়া- সে সব মাস্ক পরে সম্ভব নয়। তাছাড়া মেলামেশাও তো পুজোর খুব গুরুত্বপূর্ণ একটি দিক। সেটাও এই পরিস্থিতিতে সম্ভব নয়। এত সব মেনে কি আর আনন্দ করা সম্ভব!

রচনাকাল : ২৪/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 13  Europe : 24  France : 8  Germany : 2  India : 104  Romania : 4  Russian Federat : 3  Saudi Arabia : 7  Sweden : 13  
Taiwan : 1  Ukraine : 3  United Kingdom : 7  United States : 93  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 13  Europe : 24  France : 8  
Germany : 2  India : 104  Romania : 4  Russian Federat : 3  
Saudi Arabia : 7  Sweden : 13  Taiwan : 1  Ukraine : 3  
United Kingdom : 7  United States : 93  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মহাশক্তির আরাধনা ......দেবীর বন্দনা -১৪২৭ শ্রী শ্রী মহাঅষ্টমী পূজার কবিতা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১১৭৩৬৩১
  • প্রকাশিত অন্যান্য লেখনী