সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা শারদ সংকলন-১৪২৭ (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৭৪৫ জন পড়েছেন।
Lakshman Bhandary
সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা
শারদ সংকলন-১৪২৭ (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

সোনাঝরা রোদ হাসে পুঞ্জে পুঞ্জে মেঘ ভাসে
গগনেতে সাদা মেঘ সাজে,
পূজা এসে গেল কাছে আনন্দে হৃদয় নাচে
ঢাকঢোল কাঁসি ঘণ্টা বাজে।

শারদ প্রভাত কালে টগর ফুটিল ডালে
শিউলিরা সৌরভ ছড়ায়,
গন্ধরাজ বেলি ফুল, ফুটিল কত বকুল
কেয়াফুল ফুটেছে বেড়ায়।

আঙিনার চারিপাশে মাধবী মালতী হাসে
অপরাজিতা ফুটেছে কত,
প্রভাতে অরুণ রাগে নয়নতারারা জাগে
সুগন্ধ ছড়ায় অবিরত।

নয়ন দিঘির পাড়ে ঘন ঘন ডাক ছাড়ে
লেজ কাটা পাগলা কুকুর,
পানকৌড়ি উড়ে আসে মরালেরা জলে ভাসে
রাখাল বাঁশিতে দেয় সুর।

অজয় নদীর চরে কাশফুলে শোভা ধরে
আকাশেতে শঙ্খচিল উড়ে,
বাঁশের বাঁশি বাজায় আদিবাসী গান গায়
মাদলের শব্দ ভাসে দূরে।

রচনাকাল : ১৮/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 13  Europe : 25  France : 1  Germany : 11  India : 143  Indonesia : 1  Romania : 5  Russian Federat : 9  Saudi Arabia : 15  
Spain : 1  Sweden : 16  Ukraine : 5  United Kingdom : 14  United States : 126  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 13  Europe : 25  France : 1  
Germany : 11  India : 143  Indonesia : 1  Romania : 5  
Russian Federat : 9  Saudi Arabia : 15  Spain : 1  Sweden : 16  
Ukraine : 5  United Kingdom : 14  United States : 126  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা শারদ সংকলন-১৪২৭ (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩২৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী