দেখি সেদিন ঘুমের ঘোরে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৬ টি দেশ ব্যাপী ৪৭৫১৮০ জন পড়েছেন।
দেখি সেদিন ঘুমের ঘোরে
লক্ষ্মণ ভাণ্ডারী
 
দেখি সেদিন ঘুমের ঘোরে
বৃষ্টি নেমেছে খুবই জোরে
কালো মেঘে আকাশ গেছে ছেয়ে।
 
পুকুর পাড়ে বেড়ার ধারে
বটগাছের ঝোপের আড়ে
আদুল গায়ে আসছে কারা ধেয়ে।
 
লোকগুলো বেজায় কালো
হাতে তাদের লণ্ঠণ আলো
হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল।
 
বাদল কখন গেছে থেমে
কোথা থেকে এলো নেমে
একটি ছোট চীনামাটির পুতুল।
 
মাথায় লাল ফিতা বেঁধে
পথ চলেছে কেঁদে কেঁদে
হুতুম পেঁচা চলছে সাথে সাথে,
 
কুকুরগুলো আসছে তেড়ে
হুতুম পেঁচা হাওয়ায় উড়ে
উঠলো সোজা বাড়ির উঁচু ছাতে।
 
এমন সময় একটা শিয়াল
পরনে তার ধূতি ও শাল
গান ধরেছে হারমোনিয়াম নিয়ে।
 
দেখি হঠাত্ সেই সময়ে
মাথায় ধানের বোঝা লয়ে
যাচ্ছে কেহ সেই গলিপথ দিয়ে।
 
এমন সময় মায়ের ডাকে
খুলে ফেলি জানালাটাকে
রোদ হেসেছে বাড়ির আঙিনায়।
 
তড়িঘড়ি তাই উঠে পড়ি
চেয়ে দেখি দেয়াল ঘড়ি
আটটা বাজে সময় বয়ে যায়।

রচনাকাল : ১৮/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 9  Europe : 2  France : 5  Germany : 3  India : 119  Japan : 12  Russian Federat : 5  Saudi Arabia : 15  
Sweden : 10  Ukraine : 2  United Kingdom : 8  United States : 119  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 9  Europe : 2  
France : 5  Germany : 3  India : 119  Japan : 12  
Russian Federat : 5  Saudi Arabia : 15  Sweden : 10  Ukraine : 2  
United Kingdom : 8  United States : 119  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দেখি সেদিন ঘুমের ঘোরে by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪১৬১৬৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী