সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা শারদ সংকলন-১৪২৭ (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৬১০ জন পড়েছেন।
সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা
শারদ সংকলন-১৪২৭ (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ প্রভাত বেলা ফুটিল শিউলি মেলা
পূরবে অরুণ রবি উঠে,
অজয়ের নদীচরে সোনাঝরা রোদ ঝরে
দুইধারে কাশফুল ফুটে।


সাদামেঘ দলে দলে আকাশেতে ভেসে চলে
শালিকেরা আসে নদীচরে,
সারি সারি গরুগাড়ি গাঁয়ের সীমানা ছাড়ি
দ্রুত ধায় রাঙাপথ ধরে।


অজয় নদীর বাঁকে বধূরা কলসী কাঁখে
জল নিতে আসে সবে ঘাটে,
নদীর শীতল জলে পাড়ার সকল ছেলে
দুপুরে সাঁতার রোজ কাটে।


নদীচরে পড়ে বেলা দিবসের শেষ খেলা
সূর্য ডুবে পশ্চিমের পানে,
অজয়ের কিনারায় সাঁঝের আঁধার ছায়
চাঁদ উঠে আমের বাগানে।


কল কল ছল ছল বহে নদী অবিরল
মাঝরাতে শেয়ালেরা হাঁকে,
রাত কাটে ভোর হয় শীতল সমীর বয়
রোদ হাসে অজয়ের বাঁকে।
রচনাকাল : ১৭/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 10  Europe : 22  France : 4  Germany : 6  India : 144  Latvia : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 4  
Saudi Arabia : 20  Sweden : 16  Ukraine : 4  United Kingdom : 11  United States : 129  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 10  Europe : 22  France : 4  
Germany : 6  India : 144  Latvia : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 20  Sweden : 16  
Ukraine : 4  United Kingdom : 11  United States : 129  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা শারদ সংকলন-১৪২৭ (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১১৯৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী