ফুচকা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মোনালিসা রায়
দেশ : India , শহর : হাওড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ২২ টি লেখনী ৫০ টি দেশ ব্যাপী ২২৬০৭ জন পড়েছেন।
Monalisa Roy
ফুচকার নামে জিভে আসে জল
মুখে পুরে দেয় লোকে টপাটপ ।
আলুর পুর মাখা, ধনেপাতা - লঙ্কা
ঝালঝাল স্বাদ তার। 
তেঁতুল জলের টক, আহা কি বাহার।
রাস্তায় জমে ভীড়, মানুষের হৈ চৈ
লম্বা লাইনে ছোট থেকে বড় 
যায় না যে বাদ কেউই। 
দাদু, দিদা, ঠাকুমা, খোখাখুকি সকলে
চেটেপুটে স্বাদ নিতে 
চলে যায় ফুচকার দোকানে। 
কুরকুরে, মুচমুচে গালে পুরে
 দেয় এক নিমেষে।প্রাণ করে
 আঁইডাঁই, ফুচকা না খেলে
 জীবনটা যে হবে বৃথাই।। 
রচনাকাল : ১৪/১০/২০২০
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 7  Europe : 22  France : 1  Germany : 8  India : 148  Indonesia : 1  Japan : 2  Pakistan : 1  Saudi Arabia : 24  
Sweden : 9  Ukraine : 1  United Kingdom : 10  United States : 129  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 7  Europe : 22  France : 1  
Germany : 8  India : 148  Indonesia : 1  Japan : 2  
Pakistan : 1  Saudi Arabia : 24  Sweden : 9  Ukraine : 1  
United Kingdom : 10  United States : 129  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          মোনালিসা রায় ১১ই ফেব্রুয়ারি হাওড়া জেলায় জন্মগ্রহণ করেন।

উনি অনার্স গ্রাজুয়েট ও এম. এ। লেখালেখি করতে উনি খুবই ভালোবাসেন। ওনার লেখালেখির অনুপ্রেরণা ওনার বাবা, মা।

লেখালেখি ছাড়াও আঁকা, গানেও উনি সমান উৎসাহী। 
                          
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফুচকা by Monalisa Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬০৯৫১৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী