শেষ ইচ্ছা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পায়েল মুখার্জ্জী
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১২ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ১১১৭০ জন পড়েছেন।
Payel Mukherjee
দূরে বহু দূরে...
সমুদ্রের শেষ ঠিকানার খোঁজে -
আমি নিজেকে ভাসিয়ে দিতে চাই;
সেদিন ভুলেও আমাকে কেউ ডেকো না।

দূরে আরও দূরে...
ওই সবুজ বনানীতে ঘেরা পাহাড়ে -
আমি নিজেকে নির্বাসন দিতে চাই;
ভুলেও আমাকে কেউ বাঁধা দিও না।

দূরে আরও অনেক দূরে...
নীল আকাশের মেঘের আড়ালে -
আমি লুকিয়ে থাকতে চাই;
ভুলেও আমাকে কেউ খুঁজতে যেও না।

দূরে সেই সুদূর নক্ষত্রপুঞ্জে...
সেই অলীক কল্পনার জগতে -
আমি নিজেকে তারাদের সঙ্গী করতে চাই;
সেদিনও আমাকে কেউ ছুঁতে চেয়ো না।

কোনোদিনও আমায় দেখতে চাইলে...
মন থেকে একবার ডেকো ভালোবেসে,
জোনাকি হয়ে উড়ে আসবো তোমার জানালায়;
তবে তুমি চাইলেও আর আমাকে ছুঁতে পারবেনা।

তখন তুমি ব্যর্থ হয়ে নিরাশ হবে...
তবুও তুমি খুঁজবে আমায় বারেবারে,
ততক্ষণে আমার অস্তিত্বটুকুও কোথাও নেই;
সেদিন বুঝবে তুমি না পাওয়ার বিষাক্ত যন্ত্রনা।
রচনাকাল : ১৪/১০/২০২০
© কিশলয় এবং পায়েল মুখার্জ্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 16  Europe : 24  France : 3  Germany : 11  Hungary : 1  India : 196  Ireland : 3  Japan : 2  Russian Federat : 9  
Saudi Arabia : 24  Sweden : 16  Turkey : 1  Ukraine : 5  United Arab Emi : 1  United Kingdom : 11  United States : 189  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 16  Europe : 24  France : 3  
Germany : 11  Hungary : 1  India : 196  Ireland : 3  
Japan : 2  Russian Federat : 9  Saudi Arabia : 24  Sweden : 16  
Turkey : 1  Ukraine : 5  United Arab Emi : 1  United Kingdom : 11  
United States : 189  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          পায়েল মুখার্জ্জী 22শে অক্টোবর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোতুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি ইংরেজি বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি লেখালেখি, গান, নাচ, আঁকা এবং আবৃত্তিতেও পারদর্শী। পাঠ্যপুস্তক ছাড়াও তিনি বিভিন্ন গল্পের বই, কবিতা, উপন্যাস এবং ভৌতিক কাহিনী পড়তেও ভালোবাসেন। ছোটো থেকেই তাঁর লেখালেখির প্রতি গভীর আগ্রহ জন্মায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গল্প, উপন্যাস এবং গান তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করে।  
                          
© কিশলয় এবং পায়েল মুখার্জ্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শেষ ইচ্ছা by Payel Mukherjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৮৭৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী