সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা শারদ সংকলন-১৪২৭ (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৮১৭২ জন পড়েছেন।
সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা
শারদ সংকলন-১৪২৭ (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সোনাঝরা রোদ ঝরে অজয়ের নদীচরে
অজয় তটিনী চলে বয়ে,
সুশীতল নদীজল আসে শালিকের দল
শাল পিয়ালের বন হয়ে।


মহুল তলায় কারা বাজায় কাড়া নাকাড়া
মাদলের তালে বাঁশি বাজে,
মারাংগুরু পূজা দিনে নতুন বসন কিনে
সাঁওতালী রমণীরা সাজে।


অজয়ের দুইকূলে ভরা আছে কাশফুলে
কাশবনে পাখি সব গায়,
খেয়াঘাটে জমে ভিড়, ব্যস্ত অজয়ের তীর
যাত্রী সবে আসে কিনারায়।


অজয়ের ঘাট থেকে রাঙাপথ গেছে বেঁকে
সারি সারি চলে গরুগাড়ি,
মিনিবাস জামুড়িয়া গরুগাড়ি পাশ দিয়া
দ্রুত ধায় রাঙাপথ ছাড়ি।


গাঁয়ের মন্দির মাঝে, ঢাক ঢোল কাঁসি বাজে
বাজে দূরে পুজোর সানাই,
শারদ প্রভাত আসে পুজো পুজো গন্ধ ভাসে
পুজো এলো আর দেরি নাই।
রচনাকাল : ১১/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Europe : 21  France : 4  Germany : 9  India : 170  Japan : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 11  
Sweden : 16  Ukraine : 4  United Kingdom : 12  United States : 162  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Europe : 21  France : 4  
Germany : 9  India : 170  Japan : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 11  Sweden : 16  Ukraine : 4  
United Kingdom : 12  United States : 162  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা শারদ সংকলন-১৪২৭ (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৪৩৪১৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী