সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা শারদ সংকলন-১৪২৭ (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০০১০৪ জন পড়েছেন।
সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা
শারদ সংকলন-১৪২৭ (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর ধারে কাশবন দুইপারে
নদীতীরে আছে বটগাছ,
অজয় নদীর জলে জেলে ডিঙি বয়ে চলে
ধরে রুই আর পোনামাছ।


নদীর ঘাটের কাছে সুশীতল জল আছে
গাঁয়ের বধূরা করে স্নান,
ছেলেরা নদীর ঘাটে কেহবা সাঁতার কাটে
কেহবা গামছা পরিধান।


খেয়ামাঝি খেয়া বায় যাত্রীরা বোঝা মাথায়
ছোটতরী দ্রুতগতি ধায়,
যাত্রীদল পার হয় শীতল সমীর বয়
তরীখানি আসে কিনারায়।


ধোবারা কাপড় কাচে বন শালিকেরা নাচে
অজয়ের কাশ ফুলবনে,
রাখাল বাজায় বাঁশি ঢাক ঢোল বাজে কাঁসি
শারদীয়া পূজা আগমনে।


এপারেতে নদীবাঁকে ছোট বক বসে থাকে
বেলা পড়ে আসে নদীচরে,
মুখ ঢাকে সোনারবি জলে ভাসে জলছবি
সোনালী কিরণ জলে ঝরে।
রচনাকাল : ১০/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 17  Europe : 22  France : 3  Germany : 7  India : 127  Pakistan : 1  Palestinian Ter : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 20  Sweden : 15  Ukraine : 4  United Kingdom : 13  United States : 126  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 17  Europe : 22  France : 3  
Germany : 7  India : 127  Pakistan : 1  Palestinian Ter : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 20  Sweden : 15  
Ukraine : 4  United Kingdom : 13  United States : 126  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা শারদ সংকলন-১৪২৭ (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫১৫১২৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী