শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ দশম পর্ব
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৯৮৮৮ জন পড়েছেন।
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ দশম পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরৎ এসেছে                   শিউলি ফুটেছে
           শিউলির গাছে গাছে,
টগর বকুল                    আর জুঁই ফুল
            আমার বাড়ির কাছে।


উঠোনের ধারে               ছোট দিঘি পারে
           গাছে গাছে পাখি গায়,
তার কালো জল             করে ঢল ঢল
           রুই কাতলা লাফায়।


শালুক ফুটিল               পাপড়ি মেলিল
          দিঘি তার কালো জল।
পদ্মদিঘি জলে              রাজহাঁস খেলে
           ফুটে সোনার কমল।


অজয়ের চরে               সারাদিন ধরে
           মাঝি করে খেয়াপার,
সাঁঝের বেলায়            ঘরে ফিরে যায়
           নেমে আসে অন্ধকার।


মন্দিরের মাঝে           মা দুর্গা বিরাজে
           ঢাকঢোল কাঁসি বাজে,
দেরি নাই পূজা,          দেবী দশভূজা
           আসিছেন ধরা মাঝে।
রচনাকাল : ৮/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 8  Europe : 23  France : 5  Germany : 5  India : 118  Netherlands : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 15  Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 12  United States : 113  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 8  Europe : 23  France : 5  
Germany : 5  India : 118  Netherlands : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 15  Sweden : 10  
Ukraine : 3  United Kingdom : 12  United States : 113  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ দশম পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮০১৭৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী