শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ নবম পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৯ টি দেশ ব্যাপী ৪৩৫৩৬৭ জন পড়েছেন।
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ নবম পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে শিউলির বনে বনে
ফুটে সব শিউলির কলি,
প্রভাতে পাখিরা সব তুলে নানা কলরব
গুঞ্জরিয়া আসে যত অলি।


সবুজ ঘাসের পরে শিশিরের বিন্দু ঝরে
সূর্যের আলোয় তারা হাসে,
সকালের সোনাঝরা রোদ্দুর পাগল করা
সাদামেঘ আকাশেতে ভাসে।


ঝোপে কেয়াফুল ফুটে পূবদিকে রবি উঠে
সোনাঝরা রোদ পড়ে ঝরে,
অজয় নদীর পারে কাশফুল সারে সারে
শোভা দেয় অজয়ের চরে।


সবুজ ধানের খেতে মুক্তবায়ু উঠে মেতে
গাভী চরে সবুজ ডাঙায়,
শঙ্খচিল আসে যায় রাঙাপথ সীমানায়
কভু উড়ে আকাশের গায়।


শরতের আগমনী শোনা যায় শঙ্খধ্বনি
ঢাক ঢোল আর বাজে কাঁসি,
পূজা এসে গেল কাছে পুলক হৃদয় নাচে
রাখালিয়া সুরে বাজে বাঁশি।
রচনাকাল : ৭/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  Czech Republic : 1  Europe : 24  France : 4  Germany : 2  India : 106  Lithuania : 1  Oman : 1  Romania : 6  
Russian Federat : 3  Saudi Arabia : 13  Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 8  United States : 110  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  Czech Republic : 1  Europe : 24  
France : 4  Germany : 2  India : 106  Lithuania : 1  
Oman : 1  Romania : 6  Russian Federat : 3  Saudi Arabia : 13  
Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 8  United States : 110  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ নবম পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১২৬০৮৮৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী