শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ অষ্টম পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৯ টি দেশ ব্যাপী ৪৪১০০৭ জন পড়েছেন।
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ অষ্টম পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শিউলি ঝরানো শারদ সকালে
ফুল ফুটে বাগিচায়,
আকাশে বাতাসে সুগন্ধ সুবাসে
পাখি সব গীত গায়।


বিকশিত শত শতদল যত
সরোবরে শোভা দেয়,
ফুটিল কমল আসে অলি দল
ফুলে ফুলে মধু নেয়।


কমল কাননে মধু আহরণে
মত্ত হয় মধুকর,
শালুক ফুটিল পাপড়ি মেলিল
শোভা অতি মনোহর।


বরষার শেষে শারদ দিবসে
উদিল তপন পূবে,
দিবসের শেষে ম্লান হাসি হেসে
পশ্চিমের পানে ডুবে।


সকাল ও সাঁঝে ঢাক ঢোল বাজে
পুলকে হৃদয় নাচে,
পুজোর সানাই শুনিবারে পাই
পুজো এসে গেল কাছে।


রচনাকাল : ৬/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Canada : 4  China : 7  Europe : 3  France : 4  Germany : 2  India : 122  Ireland : 8  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 16  Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 8  United States : 141  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Canada : 4  China : 7  Europe : 3  
France : 4  Germany : 2  India : 122  Ireland : 8  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 16  Sweden : 10  
Ukraine : 3  United Kingdom : 8  United States : 141  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ অষ্টম পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১২৮৫৭০৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী