শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ সপ্তম পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৭৮৫ জন পড়েছেন।
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ সপ্তম পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের আগমনে মেঘ গগনে গগনে
পুঞ্জে পুঞ্জে ভেসে চলে যায়,
সাদা মেঘেদের ভেলা সারাদিন করে খেলা
গাছে গাছে পাখি গীত গায়।

ফুটিল টগর কলি শিশিরে সিক্ত শিউলি
মালতী মাধবী চাঁপা বেলি,
বাড়ির বেড়ার ধারে কেয়াফুল সারে সারে
গন্ধরাজ, ফুটেছে চামেলি।

জলাশয়ে খালে বিলে শালুক পাপড়ি মিলে
সরোবরে ফুটেছে কমল,
পূবদিকে রবি উঠে প্রভাতে সৌরভ ছুটে 
গুঞ্জরিয়া আসে অলিদল।  

অজয়ের কাশবনে শরতের আগমনে
শালিকেরা নিত্য আসে ঝাঁকে,
ভরে উঠে দুনয়ন শাল পিয়ালের বন 
আছে অজয় নদীর বাঁকে।

পূজা এসে গেল ভাই আর তো সময় নাই
আনন্দেতে প্রাণে দেয় সাড়া,
গাঁয়ের মন্দির মাঝে ঢাক ঢোল কাঁসি বাজে
পূজার উত্সবে জাগে পাড়া।

রচনাকাল : ৫/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 7  Europe : 25  France : 3  Germany : 8  India : 163  Ireland : 1  Japan : 2  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 10  Sweden : 10  Ukraine : 4  United Kingdom : 15  United States : 134  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 7  Europe : 25  France : 3  
Germany : 8  India : 163  Ireland : 1  Japan : 2  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 10  Sweden : 10  
Ukraine : 4  United Kingdom : 15  United States : 134  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ সপ্তম পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৪০
  • প্রকাশিত অন্যান্য লেখনী