শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ ষষ্ঠ পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৯৪৫৫৪ জন পড়েছেন।
Lakshman Bhandary
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ ষষ্ঠ পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের নীলাকাশে সাদামেঘ চলে ভেসে
পূরব গগনে রবি উঠে,
গাঁয়ের পথের বাঁকে ফুলবনে ফুলশাখে
টগর বকুল ফুল ফুটে।


সোনালী কিরণ ঝরে অজয়ের নদীচরে
দুইধার ভরা কাশ ফুলে,
নয়ন দিঘির ঘাটে দুপুরে সাঁতার কাটে
ছেলেরা শালুকফুল তুলে।


জল নিয়ে যায় বধূ মাথায় ঘোমটা শুধু
পরনে আলতা পেড়ে শাড়ি,
নদীঘাটে স্নান সেরে দ্রুতপদে ঘরে ফেরে
রাঙাপথ ধরে আসে বাড়ি।


অবশেষে পড়ে বেলা মাঠে ফুটবল খেলা
চাষীরা আসে আপন গাঁয়ে,
দিনশেষে সাঁঝ হলে, ঘরে ঘরে দীপ জ্বলে
নামে আঁধার পথের বাঁয়ে।


মন্দিরে কাঁসর বাজে ঢাক বাজে ঢোল বাজে
দুর্গাপূজা আর দেরি নাই,
পূর্ণিমার চাঁদ উঠে একে একে তারা ফুটে
বাজে দূরে সাঁঝের সানাই।
রচনাকাল : ৪/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 7  China : 6  Europe : 27  France : 3  Germany : 5  India : 175  Ireland : 4  Russian Federat : 7  Saudi Arabia : 15  
Sweden : 10  Ukraine : 2  United Kingdom : 11  United States : 172  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 7  China : 6  Europe : 27  
France : 3  Germany : 5  India : 175  Ireland : 4  
Russian Federat : 7  Saudi Arabia : 15  Sweden : 10  Ukraine : 2  
United Kingdom : 11  United States : 172  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ ষষ্ঠ পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৯৭১৩১
  • শুভ জন্মদিন
  • Manoj
    Manoj
  • প্রকাশিত অন্যান্য লেখনী