শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ পঞ্চম পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৯১৬০৬ জন পড়েছেন।
Lakshman Bhandary
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ পঞ্চম পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরতে সবুজ খেতে মেঠো পথে যেতে যেতে
মৃদু মন্দ সমীরণ বয়।
শরতের রং লাগে গাছে গাছে পাখি জাগে
পুলকিত সবার হৃদয়।

আমলকী বনে বনে যেন কাঁপে ঘনে ঘনে
জলাশয়ে ফুটেছে শালুক,
শিউলিরা পড়ে ঝরে সূর্যোদয় হলে পরে
হতাশায় ফেটে যায় বুক।

মাধবী মালতী লতা সুনীলা অপরাজিতা
একসাথে হাসে আঙিনায়,
বেলি ফুল জুঁই ফুল ফুটে টগর বকুল
চারিভিতে সুগন্ধ ছড়ায়।

অজয়ের নদীধারে কাশফুল সারে সারে
অপরূপ শোভা মনোহর,
জেলে ডিঙি বেয়ে চলে মাছ ধরে নদীজলে
বেলা হলে ফেরে নিজঘর।

শুনি আমি আনমনে শাল পিয়ালের বনে,
বাজে মাদল বাঁশির সুরে,
দিন যায় সন্ধ্যা আসে তারা ফুটে নীলাকাশে
শরতের চাঁদ উঠে দূরে।

রচনাকাল : ৩/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 4  Europe : 20  France : 2  Germany : 6  India : 134  Ireland : 3  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 6  
Saudi Arabia : 13  Ukraine : 3  United Kingdom : 8  United States : 128  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 4  Europe : 20  France : 2  
Germany : 6  India : 134  Ireland : 3  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 6  Saudi Arabia : 13  Ukraine : 3  
United Kingdom : 8  United States : 128  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ পঞ্চম পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৪০৩২
  • প্রকাশিত অন্যান্য লেখনী