জাতির জনক মহাত্মা গান্ধীজি
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৫৯৫৯৭ জন পড়েছেন।
জাতির জনক মহাত্মা গান্ধীজী
              -লক্ষ্মণ ভাণ্ডারী


শুভদিন 2রা অক্টোবরে,             গুজরাটের পোরবন্দরে
                 গান্ধীজী লভিলেন জনম।
শিখালেন মানবেরে                  স্বদেশ হিতের তরে
                  অহিংসা হল ধর্ম পরম।।


কাবা গান্ধী তাঁর পিতা                পুতুলীবাঈ নাম মাতা
                   লভিলেন যোগ্য সু-সন্তান।
করহ আপন কর্ম                      অহিংসা যে পরম ধর্ম
                   রাখিতে স্বদেশের মান॥


স্বদেশের স্বাধীনতা                    দেশ, জাতি ও একতা
                  জাতির জনক দেন শিক্ষা।
করহ জীবন পণ                       সত্যাগ্রহ আন্দোলন
                   চাহিও না কভু প্রাণভিক্ষা।


সংগ্রাম আমরণ                        করিছেন অনশন
                   জাতির জনক মহান নেতা।
গান্ধীজীর আহ্বানে                   অসহযোগ আন্দোলনে
                   দেশবাসী লভিল স্বাধীনতা।


কোথা হতে আসি সে                        নাথুরাম গডসে
                    নিল কেড়ে মহাত্মার প্রাণ,
আজিকের শুভদিনে                        ভারতের জনগণে
                  তাঁহারে জানায় কোটি প্রণাম।


রচনাকাল : ২/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 4  Europe : 3  France : 4  Germany : 3  India : 104  Russian Federat : 2  Saudi Arabia : 17  Sweden : 10  
Ukraine : 3  United Kingdom : 9  United States : 123  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 4  Europe : 3  
France : 4  Germany : 3  India : 104  Russian Federat : 2  
Saudi Arabia : 17  Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 9  
United States : 123  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জাতির জনক মহাত্মা গান্ধীজি by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৫৮৪৩৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী