পূজার ঘন্টা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২২৪০ জন পড়েছেন।
ঢাকের তালে কাঁসর বাজে,আয়রে ছুটে আয়,
পুঞ্জ পুঞ্জ মেঘ জমেছে নীল আকাশের গায়।
টগর ফোটে, শিউলি ফোটে, কাশ ঝাড়ের মেলা
পূজো পূজো গন্ধ আসে, মনে লাগে দোলা।
ভোরে হিমের পরশ লাগে ,শিশির পড়ে ঘাসে,
বছর পরে দুগ্গামাতা বাপের ঘরে আসে
পুত্র কন্যা লয়ে সাথে মনমোহিনী সাজে,
মায়ের রূপে নয়ন জুড়ে মন লাগেনা কাজে।
বাদ্যির বোলে চন্ডী পাঠে মহোৎসবের ধূম,
আনন্দে সব মাতোয়ারা , নেই যে চোখে ঘুম।
কৈলাস হতে আসেন দুগ্গা, চারটি দিনের ছুটি,
শোক তাপ ভুলে সবাই মায়ের চরণে লুটি।
আয়রে সবে খোকা খুকু , নতুন পোশাক পরি
ঢাকের তালে ধুনুচি লয়ে আরতি নাচ করি।
একটি নতুন পোশাক সবে দীন দুঃখীরে দিও,
মুখের হাসি ফুটিয়ে তাদের মায়ের আশীষ নিও।
এসো সবে শপথ নিই সবভেদাভেদ ভুলি,
খুশীর জোয়ারে গা ভাসিয়ে আনন্দের হিল্লোল তুলি।
জগদ্ধাত্রী মা যে মোদের, জানাই শত প্রণাম,
আনন্দময়ীর আবাহনে মুখর হোক এ  ধরাধাম।





রচনাকাল : ২/১০/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bahrain : 1  Canada : 3  China : 14  Europe : 1  France : 2  Germany : 8  India : 165  Ireland : 3  Japan : 12  Russian Federat : 10  
Saudi Arabia : 23  Sweden : 9  Ukraine : 3  United Kingdom : 11  United States : 179  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bahrain : 1  Canada : 3  China : 14  Europe : 1  
France : 2  Germany : 8  India : 165  Ireland : 3  
Japan : 12  Russian Federat : 10  Saudi Arabia : 23  Sweden : 9  
Ukraine : 3  United Kingdom : 11  United States : 179  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পূজার ঘন্টা by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫০৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী