শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ চতুর্থ পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩১১৮ জন পড়েছেন।
Lakshman Bhandary
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ চতুর্থ পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের সোনা ঝরা রোদ্দুর পাগল করা
আঙিনায় সোনা রোদ হাসে,
ফুটিল কমল কলি জুটে আসে যত অলি
সাদা মেঘ গগনেতে ভাসে।

অজয় নদীর পারে কাশফুল সারে সারে
কাশবনে শালিকেরা নাচে,
কেয়াফুল ফুটে বনে শরতের আগমনে
গাহে পাখি মহুলের গাছে।

গাঁয়ের পথের ধারে আজ বৃহস্পতিবারে
বটের তলায় বসে হাট,
হাটুরেরা আসে হাটে সেথা সারাদিন কাটে
পরে যায় অজয়ের ঘাট।

খেয়াঘাটে দেখি মাঝি তরী আনে কূলে আজি
সাঁঝ হলে শেষ খেয়া বায়।
হাটের হাটুরে যত বেচে কিনে কত শত
দলে দলে ঘরে ফিরে যায়।

ঢাকঢোল কাঁসি বাজে, আরতি মন্দির মাঝে
জ্বলে দীপ তুলসী তলায়,
শরতের চাঁদ উঠে লক্ষ লক্ষ তারা ফুটে
দূরে নীল আকাশের গায়।


রচনাকাল : ১/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 4  Europe : 25  France : 3  Germany : 9  India : 149  Romania : 5  Russian Federat : 10  Saudi Arabia : 21  
Ukraine : 3  United Kingdom : 15  United States : 126  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 4  Europe : 25  
France : 3  Germany : 9  India : 149  Romania : 5  
Russian Federat : 10  Saudi Arabia : 21  Ukraine : 3  United Kingdom : 15  
United States : 126  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ চতুর্থ পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৪৯১
  • প্রকাশিত অন্যান্য লেখনী