শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ প্রথম পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৭৭৬ জন পড়েছেন।
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ প্রথম পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শিউলি ঝরানো শরতের প্রাতে
ফুলকলি ফুটে বনে,
রাশি রাশি কত ফুটেছে বকুল
শরতের আগমনে।


অজয়ের পারে সাদা কাশফুল
মেঘ ভাসে দলে দলে,
রাখালিয়া সুরে বাঁশি বাজে দূরে
সোনা রোদ ঝরে জলে।


মাঠে মাঠে চরে  গরু ও মহিষ
মেঠো পথে কচি ঘাস,
বেণু দাস নামে বাউল গায়ক
এই গাঁয়ে করে বাস।


এ গাঁয়ের শেষে ডোমপাড়া আছে
ঢাকে দেয় ওরা কাঠি,
মহুল তলায় সাঁঝের বেলায়
বাজে ঢোল, ঘুরে লাঠি।


বাজায় ওরাই, পূজার সানাই
ঢাক ঢোল কাঁসি বাজে,
ধূপদীপ জ্বলে সন্ধ্যার আরতি
মনসা মন্দির মাঝে।


রচনাকাল : ২৮/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Europe : 2  France : 1  Germany : 8  India : 131  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 13  Ukraine : 4  
United Kingdom : 15  United States : 110  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Europe : 2  France : 1  
Germany : 8  India : 131  Romania : 5  Russian Federat : 4  
Saudi Arabia : 13  Ukraine : 4  United Kingdom : 15  United States : 110  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিউলি ঝরানো সকালে শরতের কবিতা শারদ সংকলন-১৪২৭ প্রথম পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৩৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী