শরৎ ঋতু
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৫ টি দেশ ব্যাপী ৩১১৪১ জন পড়েছেন।
Juthika Debnath
                                

শরৎ এল সোনার আলোয় ঢাকে পড়ে কাঠি,
নানান ফুলে বন সেজেছে  সজ্জা পরিপাটি।।
ভোরের বেলায় হিমেল হাওয়া বার্তা বয়ে আনে,
আগমনীর সুর বাজে ঐ বলে চুপি কানে।।
হিমের পরশ লাগে গায়ে শিশির স্নাত ঘাস,
বন বাদাড়ে হেলায় ফোটে গোছা গোছা কাশ।।
আকাশ মাঝে মেঘের ভেলা ভাসে আপন মনে,
বর্ষন শেষে ক্লান্ত তারা ভঙ্গ দেয় যে রণে।।
শিউলি টগর সুবাস ছড়ায় মালতী লতায় কলি,
গুঞ্জরিয়া মধুর লোভে জোটে মত্ত অলি।।
সরোবরে দীঘির জলে ভাসে কমলকু৺ড়ি,
উদাস মনটি চুরি করে উড়ে রঙ্গিন ঘুড়ি।।
নদ-নদী সব জলোচ্ছ্বাসে আপন বেগে ধায়,
কিসের তরে তাদের ত্বরা মোহনায় মিশে যায়।।
শরৎ মানেই শারদোৎসব বাজল ছুটির ঘন্টা,
শরৎ রবির সোনার কিরণ পাগল করে মনটা।।

                                                          যুথীকা দেবনাথ
রচনাকাল : ২৮/৯/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bulgaria : 1  Canada : 5  China : 12  Europe : 25  France : 1  Germany : 5  India : 182  Ireland : 2  Japan : 3  Lithuania : 1  
Russian Federat : 6  Saudi Arabia : 14  Sweden : 9  Ukraine : 3  United Kingdom : 11  United States : 180  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bulgaria : 1  Canada : 5  China : 12  Europe : 25  
France : 1  Germany : 5  India : 182  Ireland : 2  
Japan : 3  Lithuania : 1  Russian Federat : 6  Saudi Arabia : 14  
Sweden : 9  Ukraine : 3  United Kingdom : 11  United States : 180  
Vietnam : 1  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরৎ ঋতু by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৭৩৮৩০
  • প্রকাশিত অন্যান্য লেখনী