শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৭৮৯৮ জন পড়েছেন।
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (দশম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শিউলি ফুটিল যত ঝরে পড়ে কত শত
মাটিতে লুটায় ফুল ঝরে,
কাশবনে কাশ ফুল গন্ধে পরান আকুল
সোনা রোদ অজয়ের চরে।


শরতে নীল আকাশে সাদা মেঘ ভেসে আসে
ইতস্ততঃ ভ্রমিয়া বেড়ায়,
ফুটিল টগর ফুল নয়ন তারা বকুল
বক ফুল ঝরে আঙিনায়।


অজয় নদীর বাঁকে শালিকেরা ঝাঁকে ঝাঁকে
নিত্য আসি করে কোলাহল,
শাল পিয়ালের বনে বাজে বাঁশি আনমনে
বনে কারা বাজায় মাদল।


ক্ষেত ভরা কচি ধান সবুজের অভিযান
জলাশয়ে ফুটেছে শালুক,
ধন্য আমি, ধন্য গ্রাম, গ্রাম মোর জন্মধাম
গর্বে ভরে উঠে মোর বুক।


শরতের দিনে আজি উঠিল ঢোলক বাজি
ঢাকঢোল কাঁসি বাজে আর,
ঢাকীরা বাজায় ঢাক চারিদিকে হাঁকডাক
নাচে তাই হৃদয় আমার।
রচনাকাল : ২৭/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Canada : 5  China : 14  Europe : 22  France : 2  Germany : 9  India : 163  Ireland : 1  Norway : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 15  Sweden : 10  Ukraine : 4  United Arab Emi : 1  United Kingdom : 14  United States : 158  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Canada : 5  China : 14  Europe : 22  
France : 2  Germany : 9  India : 163  Ireland : 1  
Norway : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 15  
Sweden : 10  Ukraine : 4  United Arab Emi : 1  United Kingdom : 14  
United States : 158  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৭২২৭৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী