শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৮০২ জন পড়েছেন।
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (নবম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে ফুটে ফুল ফুলবনে
রাশি রাশি কুমুদ কমল,
ফুটিল ফলের কলি, দলে দলে যত অলি
সব আসে ধেয়ে অবিরল।


শরতের নীলাকাশে সাদামেঘ ভেসে আসে
উড়ে চিল আকাশের গায়,
অজয়ের নদীচরে শালিকেরা খেলা করে
সন্ধ্যা হলে নীড়ে ফিরে যায়।


মাধবী মালতী বেলি, ফুটিল জুঁই চামেলি
গন্ধরাজ, টগর বকুল,
অজয়ের দুইপারে বক বসে সারে সারে
দুইধারে শোভে কাশফুল।


আমাদের আঙিনায় শিউলি গন্ধ ছড়ায়
শরতের সোনারোদ ঝরে,
শিস দেয় বনটিয়া পুলকিত হয় হিয়া
ময়না চড়ুই খেলা করে।


পূজা এসে গেল কাছে পুলকে হৃদয় নাচে
ঢাকীরা বাজায় ঢাক কাঁসি,
শরতের আগমনে দোলা দেয় প্রাণে প্রাণে
বাজে দূরে রাখালের বাঁশি।


রচনাকাল : ২৬/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 10  Europe : 24  France : 1  Germany : 6  Hungary : 1  India : 126  Japan : 1  Romania : 5  Russian Federat : 8  
Saudi Arabia : 16  Sweden : 10  Ukraine : 4  United Kingdom : 12  United States : 114  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 10  Europe : 24  France : 1  
Germany : 6  Hungary : 1  India : 126  Japan : 1  
Romania : 5  Russian Federat : 8  Saudi Arabia : 16  Sweden : 10  
Ukraine : 4  United Kingdom : 12  United States : 114  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৫৩৩
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী