শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৭৮৮ জন পড়েছেন।
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (পঞ্চম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সুনীল আকাশে সাদামেঘ ভাসে
শরতের আগমনে,
শিউলি, বকুল টগরের ফুল
ফুটিল ফুলের বনে।


সূর্যের কিরণে বিষন্ন বদনে
শিউলিরা পড়ে ঝরে,
নিশির শিশির পড়ে ঝির ঝির
সবুজ ঘাসের পরে,


নয়ন দিঘিতে শালুক ফুটেছে
বক বসে থাকে পাড়ে,
পানকৌড়ি আসে কভু জলে ভাসে
কচুরি পানার আড়ে।


বরষার শেষে শরৎ এসেছে
আঙিনায় রোদ হাসে,
মন্দিরের মাঝে ঢাকঢোল বাজে
কাঁসরের শব্দ ভাসে।


দিবসের খেলা পড়ে আসে বেলা
সাঁঝের আঁধার নামে,
জোছনার রাতে চাঁদ তারা সাথে
ফুটে উঠে আশমানে।


রচনাকাল : ১৯/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 10  Europe : 27  France : 1  Germany : 8  India : 149  Ireland : 3  Japan : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 18  Turkey : 2  Ukraine : 3  United Kingdom : 13  United States : 137  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 10  Europe : 27  
France : 1  Germany : 8  India : 149  Ireland : 3  
Japan : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 18  Turkey : 2  Ukraine : 3  United Kingdom : 13  
United States : 137  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৪০
  • প্রকাশিত অন্যান্য লেখনী