শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৪৬৪ জন পড়েছেন।
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (চতুর্থ পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরৎ এসেছে তপন হেসেছে
পূব আকাশের গায়,
সোনা রোদ ঝরে আঙিনার পরে
তরুশাখে পাখি গায়।

ফুটিল শিউলি টগরের কলি
ফুল ফুটে ফুল বনে,
ফুটিল চামেলি কেয়া আর বেলি
কনক চাঁপার সনে।

মাধবী মালতী বকুল ও যুঁথী
ফুটে আছে রাশি রাশি,
তুষার ধবল মেঘেদের দল
আকাশে উড়িছে ভাসি।

অজয়ের পারে কাশফুল ধারে
মাঝি তরী বেয়ে চলে,
শালিকের দল করে কোলাহল
সোনারোদ ঝরে জলে।

মহালয়া গেল পূজা নাহি এল
আর এক মাস বাকি,
করোনা আবহে চোখে জল বহে
ঢাক বাজায় না ঢাকী।

রচনাকাল : ১৮/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 6  China : 12  Europe : 24  France : 1  Germany : 10  India : 141  Latvia : 1  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 18  Spain : 1  Ukraine : 3  United Kingdom : 16  United States : 141  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 6  China : 12  Europe : 24  
France : 1  Germany : 10  India : 141  Latvia : 1  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 18  
Spain : 1  Ukraine : 3  United Kingdom : 16  United States : 141  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৬০৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী