শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০২০৯৭ জন পড়েছেন।
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (তৃতীয় পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের আগমনে পাখি গাহে বনে বনে
ফুটেছে টগর বেলি ফুল,
অজয়ের দুই পারে কাশবন ধারে ধারে
কাশফুলে ছেয়েছে দুকূল।

শিউলিরা থরে থরে রাশি রাশি পড়ে ঝরে
আঙিনায় কচি দূর্বা ঘাসে,
প্রভাতের রং মেখে উঠে রবি পূর্ব দিকে
সোনারোদ আঙিনায় হাসে।

সবুজ ধানের খেতে ঢেউ জাগে উঠে মেতে
স্নিগ্ধ প্রভাতের হাওয়ায়,
গাঁয়ের পথের ধারে সাদা বক সারে সারে
পাখা মেলে নদীপানে ধায়।

শাল পিয়ালের বনে থেকে থেকে ঘনে ঘনে
বাজে বাঁশি মাদলের তালে,
নয়ন দিঘির পাড়ে কেয়া ফুলে মন কাড়ে
শোভা দেয় শরতের কালে।

সাদা মেঘ দলে দলে আকাশেতে ভেসে চলে
পূজোর সময় এলো কাছে,
গাঁয়ের মন্দির মাঝে ঢাক বাজে কাঁসি বাজে
আনন্দে হৃদয় তাই নাচে।

রচনাকাল : ১৬/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 7  Europe : 24  France : 1  Germany : 7  India : 141  Ireland : 2  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 21  
Ukraine : 4  United Kingdom : 13  United States : 140  Uzbekistan : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 7  Europe : 24  France : 1  
Germany : 7  India : 141  Ireland : 2  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 21  Ukraine : 4  United Kingdom : 13  
United States : 140  Uzbekistan : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৫৯৮
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী