শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৯৮৯৪ জন পড়েছেন।
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


সাদামেঘ দলে দলে আকাশেতে ভেসে চলে
শরতের আজি আগমন,
সবুজ মাঠের পরে সোনালি রোদ্দুর ঝরে
মৃদু মন্দ বহে সমীরণ।


ফুটিল কমল কলি ধেয়ে আসে যত অলি
পুঞ্জে পুঞ্জে করে গুঞ্জরণ,
সরোবরে স্বচ্ছ জলে মরাল মরালী চলে
অপরূপ মধুর মিলন।


গাঁয়ের পথের ধারে কেয়াফুল সারে সারে
ফুলবনে ফুটিল টগর,
ফুটিল শিউলি বেলি মল্লিকা জুঁই চামেলি
গুন গুন করে মধুকর।


অজয়ের দুইপারে কাশফুল ধারে ধারে
সাদা বক বসে নদীচরে,
অজয় নদীর ঘাটে নিঝুম মধ্যাহ্ন কাটে
আকাশেতে শঙ্খচিল উড়ে।


বেলা যাই আসে পড়ে অজয়ের নদীচরে
পশ্চিমেতে রবি অস্ত যায়,
শরতের চাঁদ উঠে একে একে তারা ফুটে
নদীজল হাসে জোছনায়।
রচনাকাল : ১৫/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  Europe : 1  France : 1  Germany : 6  India : 114  Iran, Islamic R : 1  Japan : 2  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 21  Ukraine : 2  United Kingdom : 9  United States : 125  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  Europe : 1  France : 1  
Germany : 6  India : 114  Iran, Islamic R : 1  Japan : 2  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 21  Ukraine : 2  
United Kingdom : 9  United States : 125  Vietnam : 4  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮০১৭৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী